শিক্ষা ব্যবস্থায় শুধু পরিবর্তন নয়, এখন রপান্তরের কথা বলছি: শিক্ষামন্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২৩, ২০২২ | ৪:১৭
Link Copied Successfully!
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, আমরা দেশের শিক্ষা ব্যবস্থায় নানা পরিবর্তন নিয়ে আসবার চেষ্টা করছিলাম দীর্ঘদিন থেকে এখন শিক্ষা ব্যবস্থায় শুধু পরিবর্তন নয়, রূপান্তরের কথা বলছি।
কারণ এখন আর পরিবর্তন দিয়ে কোন কাজ হবে না। আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে খাপখাওয়াতে হলে শিক্ষা ব্যবস্থায় একটা রূপান্তর ঘটাতে হবে। আর সেই রূপান্তর ঘটাবার জন্য আমরা নতুন শিক্ষাক্রম নিয়ে আসছি। আমাদের শিক্ষার্থীদের শিখন পদ্ধতিতে সম্পূর্ণ পরিবর্তন নিয়ে আসছি।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এখন শিক্ষার্থীরা করে করে শিখবে, অভিজ্ঞতা ভিত্তিক শিখন হবে, মূল্যয়ান পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ভয় থাকবে না, আমরা চাই আনন্দময় শিক্ষা হবে। এর মধ্যে দিয়ে তার প্রযুক্তি শুধুমাত্র ব্যবহার নয়, প্রযুক্তিতে দক্ষ হবে এবং তারা মানবিক ও সৃজনশীল মানুষ হবে। যেন তারা দেশের সুনাগরিক এবং বিশ্বের নাগরিক হতে পারে। এখন আর শিক্ষার বয়স থাকবে না। যে কোন বয়সে একজন ব্যাক্তি শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষা গ্রহন করতে পারবে, এই সুযোগ আমরা করে দিতে চাই।
দীপু মনি আরোও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার এবং তার সার্বিক নির্দেশনায় আমরা শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছি। আমরা চাঁদপুরেও প্রযুক্তিকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য কয়েকদিন আগে উদ্যোগ নিয়েছি। এখানে পাইলট হিসেবে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে নেয়া হয়েছে। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের ১০জন করে ৩০জন শিক্ষার্থীকে রোবটিক্স শেখানো।
আমরা যে সোনার বাংলা অর্থাৎ স্মার্ট বাংলাদেশ গড়তে চাই তার সবই সম্ভব আমাদের এই শিক্ষার্থীদেরকে সঠিকভাবে সঠিকপথে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে। মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ই পারে সঠিকভাবে শিক্ষার্থীদের গড়ে তুলতে। কারণ বিগত ১০০ বছরে এই প্রতিষ্ঠানে পড়াশুনা শেষ করে দেশ ও বিদেশে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন। বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সখিনা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান। জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে বিদ্যালয়ের কয়েক হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহন করে। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ, পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর