চাঁদপুরে জব্দ নৌকা নিলামে বিক্রি

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২৩, ২০২২ | ১:২২
Link Copied Successfully!

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশ প্রজনন রক্ষা অভিযানে জব্দকৃত ৬টি জেলে নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এই উন্মুক্ত নিলামের আয়োজন করে। এতে বেশ কয়েকজন ব্যবসায়ী নিলামে অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত অক্টোবর মাসের ৭ থেকে ২৮ তারিখ পর্যন্ত ২২ দিন পদ্মা-মেঘনায় মা ইলিশ প্রজনন রক্ষায় জেলা ও উপজেলা টাস্কফোর্স নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় জেলেদের আটকের পাশাপাশি আলামত হিসেবে নৌকা ও জাল জব্দ হয়। জব্দকৃত কিছু নৌকা তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিক্রি করা হয়। অবিক্রীত ৬টি নৌকা আজ উন্মুক্ত নিলামে ২ লাখ ৩০ হাজার ৫শ টাকা বিক্রি করা হয়। ভ্যাট ও টেক্সসহ নৌকার মূল্য হচ্ছে ২ লাখ ৫৪ হাজার ৭০৪ টাকা।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, উন্মুক্ত নিলামে বেশ কয়েকজন ব্যক্তি অংশগ্রহণ করেন। এর মধ্যে রহিম মোল্লা ৩টি ও কামরুল ইসলাম নামে ব্যক্তি ৩টি নৌকা ক্রয় করেন। নিলামের অর্থ সরকারি কোষাঘারে জমা করা হয়েছে। জব্দকৃত নৌকার মধ্যে ৩টি নৌকা কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এবং ৩টি চাঁদপুর নৌ থানা পুলিশের হেফাজতে ছিল।

উন্মুক্ত নিলামে টাস্কফোর্সের পক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার, জেলা মৎস্য বিভাগের পক্ষে চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম ও নৌ পুলিশের পক্ষে উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর