চাঁদপুর সরকারি শিশু পরিবারে এতিম শিশুদের খাবার দিল ‘আমরা আলোকিত নারী’

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১৭, ২০২২ | ৮:০১
Link Copied Successfully!

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরে নারী উদ্যোক্তাদের সংগঠন ‘আমরা আলোকিত নারী’র পক্ষ থেকে একশত এতিম শিশুর মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের সাথে দুপুরের খাবারে অংশগ্রহন করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজসহ সংগঠনের উদ্যোক্তা নারীরা।

খাবার পরিবেশন কাজে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক আল্পনা চাকমা।

বিজ্ঞাপন

সংগঠনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শারমিন আক্তার জুঁই এর সার্বিক তত্ত্বাবধানে এই এতিমদের জন্য এই খাবার পরিবেশনের আয়োজন করা হয়। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে। তারই ধারাবাহিকতায় এতিমদের জন্য এই আয়োজন।

এতিমদের মাঝে খাবার পরিবেশনের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ বলেন, বাংলাদেশের প্রায় অর্ধেকই নারী। নারীরা এখন আর পিছিয়ে নেই। সরকার নারী ক্ষমতায়ন ও নারীদের দক্ষতা অর্জন সুযোগ করে দিচ্ছে। যার ফলে বর্তমানে সরকারের উন্নয়ন ও অগ্রগতির প্রত্যেকটি কাজে নারীদের সক্রিয় অংশগ্রহন রয়েছে।

শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের যেসব নারীরা তোমাদের জন্য নিজেদের তৈরী খাবার নিয়ে এসেছেন। তাদের থেকে তোমাদের শিক্ষনীয় আছে। কারণ বড় হয়ে তোমাদেরও প্রত্যেককে এক একজন উদ্যোক্তা হতে হবে।

বিজ্ঞাপন

উদ্যোক্তাদের উদ্দেশ্যে সানজিদা বলেন, আপনারা নিজেদের যোগ্যতা ও মেধা চর্চায় সফল হয়েছেন। আমার অনুরোধ থাকবে এতিম শিশুদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন এবং তাদেরকে কাজ করার সুযোগ করে দিবেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নীলুফার রহমান নীলা, জেনারেল সেক্রেটারী সোনিয়া রহমান, জয়েন্ট সেক্রেটারী আমেনা বারি মৌসুমী, সোস্যাল এডমিন তানজিলাল ঝুম ও মুসরাত মুন্নি, সদস্য মারিয়া মেহজাবিন, ফাহমিদা ইশা, ফাতেমা নিশি ও ফারজানা আক্তার।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা