শ্রেণিকক্ষে ফেলে প্রধান শিক্ষককে পেটাল ছাত্রীরা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১৬, ২০২২ | ৩:০৮
Link Copied Successfully!

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সরকারি স্কুলের প্রধান শিক্ষককে শ্রেণিকক্ষের মধ্যে ফেলে প্রকাশ্যে মারধর করেছে  স্কুলটির ছাত্রীরা।

কর্ণাটকের কাতিরি সরকারি মাধ্যমিক স্কুলের ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্কুল হোস্টেলের এক ছাত্রীর সঙ্গে অসদাচরণ করেছেন।

এ ঘটনার পরই পরই ওই ছাত্রী শিক্ষককে উচিৎ শিক্ষা দেওয়ার জন্য সহপাঠিদের জানায়।

বিজ্ঞাপন

রাস্তায় ফেলে প্রধান শিক্ষককে পেটানোর দৃশ্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে ছাত্রীরা মিলে একজন লোককে পেটাচ্ছে।

অন্য এক ভিডিওতে দেখা গেছে, ছাত্রীরা প্রধান শিক্ষককে মারতে গেলে স্কুলের স্টাফ ও শিক্ষকরা তাদের শান্ত করার চেষ্টা করেন। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

আরেকটি ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক নিজেকে বাঁচনোর জন্য একটি শ্রেণিকক্ষের মধ্যে ঢোকার চেষ্টা করেন, কিন্তু মেয়েরা দরজা খুলে লাঠি হাতে সজ্জিত হয়ে তাকে মারধর করছে।

বিজ্ঞাপন

স্কুলে কর্মকর্তারা বলছেন, প্রধান শিক্ষক একজন অভ্যাসগত অপরাধী এবং তার বিরুদ্ধে অতীতে বেশ কয়েকটি ছাত্রীকে হয়রানির অভিযোগ রয়েছে।

এ ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই শিক্ষককে গ্রেফতার করে।

 

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা