
কুমিল্লায় ১৪ কেজি গাঁজা’সহ ফয়সাল গ্রেফতার
Link Copied Successfully!


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দক্ষিণ রাচিয়া তুলাগাছতলী এলাকা হতে ১৪ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল গত রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দক্ষিণ রাচিয়া তুলাগাছতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৪ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার বরুড়া থানাধীন পূর্ব পাঁচপুকুরীয়া গ্রামের লাল মিয়া’র ছেলে মোঃ ফয়সাল (২০)।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Ni/N







