শাকিব খানকে বিয়ে করে এবার কাঁদলেন নায়িকা বুবলী

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ৫, ২০২২ | ৪:১১
Link Copied Successfully!

অপু বিশ্বাস বাচ্চা কোলে নিয়ে এসে টেলিভিশন লাইভে এসে কেঁদেছিলেন। জানিয়েছিলেন শাকিবের সঙ্গে বিয়ে সন্তান হওয়ার ঘটনা।

একই ঘটনার পুনারাবৃত্তি করেছেন আরেক অভিনেত্রী শবনম বুবলী। প্রথমে শাকিবের সঙ্গে বিয়ে ও বাচ্চার প্রসঙ্গ সামনে আনেন, এরপর গতকাল রবিবার রাতে এক ভিডিওবার্তায় কাঁদলেন।

 

বিজ্ঞাপন

২০১৭ সালের এপ্রিলে শবনম বুবলীর সঙ্গে শাকিব ঘরোয়া পরিবেশে একটি ছবি তোলেন। ছবিটিতে ‘ফ্যামিলি টাইম’ ক্যাপশন লিখে নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেন বুবলী। এর পরই শাকিব খান-অপুর সন্তানের খবর প্রকাশ্যে আসে। আসে বলতে অপু বিশ্বাসই দীর্ঘদিন গোপনে থাকা বিয়ে ও সন্তানের বিষয়টি খোলাসা করেন। নিউজ টুয়েন্টিফোর চ্যানেলে এসে লাইভে শাকিবের সঙ্গে নিজের সম্পর্কের কথা, সন্তানের কথা বলেন অপু বিশ্বাস।

অনুষ্ঠানে কথা বলতে বলতে অঝোরে কাঁদতে থাকেন অপু। কান্না ছাড়া কথাই বলতে পারছিলেন না অপু বিশ্বাস।

২০১৮ সালের ১২ মার্চ শাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহবিচ্ছেদ কার্যকর হয়। এরপর দুজনের পথ বেঁকে যায়। দুজনই নতুন করে নিজেদের দিকে মনোযোগী হন। এরপর বুবলীর সঙ্গে বিয়ে ও সন্তান। কিছুদিন আগে তা প্রকাশ্যে আসে। কিন্তু গতকাল ভিডিওবার্তায় বুবলী এসে অপু নিজেদের সম্পর্কের সমীকরণ বিশ্লেষণ করতে থাকেন।

বিজ্ঞাপন

এক পর্যায়ে ছেলে শেহজাদের উদ্দেশে কাঁদতে কাঁদতে বুবলী বললেন, ‘বাবা শেহজাদ, মা হয়তো সারাজীবন তোমার পাশে থাকবে না। কিন্তু অন্যান্য মায়ের মতো আমিও তোমার জন্য অনেক কষ্ট করেছি বা করছি। তোমাকে পৃথিবীতে আনা, বড় করা। আমি সবসময় তোমার পাশে ছিলাম, আছি, থাকবো। তুমি মানুষের মতো মানুষ হবা। একটি কথা মনে রেখো, তোমার মা-বাবা তোমাকে খুব ভালোবাসে। আমি হয়তো আমার জায়গা থেকে তোমার জন্য সেরাটা দিতে পারি না। কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। ’

এর আগে ঐ ভিডিওতে বুবলী দাবি করেন অপু বিশ্বাসের সংসার তিনি ভাঙেননি। বুবলী শাকিবের বরাতে বলেন ‘অনেক দিন ধরেই কথাগুলো তোমাকে বলতে চাচ্ছিলাম। আমার কাছে মনে হয়েছে যে, তুমি তো এটাতে জড়িত নও। অপু বিশ্বাসের সঙ্গে এক বছর ধরে আমার যোগাযোগ নেই। এটা অপুদি নিজেও লাইভ প্রোগ্রামে বলেছিলেন। তখন সিনেমাতেই আমার অস্তিত্ব নেই। কেন আমাকে দোষারোপ করা হলো যে, আমার কারণে কারও সংসার ভেঙেছে? আমার কারণে কারও সংসার, সম্পর্ক ভাঙেনি। আমি স্পষ্ট করে দর্শকের উদ্দেশে বলতে চাই। ’

 

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব