
কুমিল্লায় ৭২ কেজি গাঁজা’সহ গ্রেফতার এক: প্রাইভেটকার জব্দ
Link Copied Successfully!


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ঝাগুরজুলি এলাকা হতে ৭২ কেজি গাঁজা’সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করে র্যাব-১১।
মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল ০৩ ডিসেম্বর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ঝাগুরজুলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৭২ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার উত্তর মাঝিগাছা
গ্রামের মৃত ইউসুফ মিয়া এর ছেলে মোঃ ইমান হোসেন ওরফে ইমন (২৭)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।







