
অস্ট্রেলিয়াকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা


হার দিয়ে বিশ্বকাপ শুরুর ধাক্কায় শেষ পর্যন্ত গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অভাবনীয় হারের পর একই দুঃস্বপ্ন তাড়া করে ফিরছিল আর্জেন্টাইন সমর্থকদের। কিন্তু জার্মানি না পারলেও ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত গ্রুপসেরা হয়েই শেষ ষোলোতে উঠেছে মেসির আর্জেন্টিনা। গ্রুপপর্বের লড়াই শেষে বিশ্বকাপ এখন ১৬ দলের।
আজ শুরু হচ্ছে নকআউট পর্বের রোমাঞ্চকর লড়াই। এই পর্বে আর ভুল শুধরে নেওয়ার দ্বিতীয় সুযোগ পাবেন না মেসিরা। জিতলে কোয়ার্টার ফাইনাল, হারলে বিদায়। আজ নকআউট রোমাঞ্চের প্রথম দিনে রাত ৯টায় নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র এবং রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। এ দুই ম্যাচের বিজয়ী দলের দেখা হবে কোয়ার্টার ফাইনালে।
মেক্সিকো ও পোল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ ষোলোতে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে আর্জেন্টিনা। তবে প্রথম ম্যাচের তিক্ত অভিজ্ঞতা থেকে র্যাংকিং ও শক্তিতে অনেক পিছিয়ে থাকা অস্ট্রেলিয়াকে সমীহ করে কথা বলছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে নিজেদের সেরা ছন্দ খুঁজে পাওয়ার খুশিতে বুঁদ হয়ে ফের পথ হারাতে নারাজ দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।


পোল্যান্ডকে হারানোর দুদিনের মধ্যে শেষ ষোলোর লড়াইয়ে নামাটা এমনিতেই চ্যালেঞ্জিং। হালকা চোট সমস্যায় ভুগছেন দলের অন্যতম সেরা খেলোয়াড় আনহেল দি মারিয়া। মেসির সামনে আরেক চ্যালেঞ্জ। পাঁচ আসর মিলিয়ে বিশ্বকাপে তার আট গোলের সবকটিই গ্রুপপর্বে। পোল্যান্ডের বিপক্ষে পেনালটি মিস করা আর্জেন্টাইন মহাতারকা নকআউট পর্বের ম্যাচে কখনো গোল করতে পারেননি।
আজ সেই অচলায়তন ভাঙার চ্যালেঞ্জ মেসির সামনে। সবমিলিয়ে অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে সর্বোচ্চ সতর্ক মেসিদের কোচ স্কালোনি, ‘আমাদের মতো কঠিন দুটি ম্যাচ জিতেই তারা এখানে এসেছে। অস্ট্রেলিয়াকে সহজ প্রতিপক্ষ ভাবার ভুল আমরা করব না। সৌদি আরবের বিপক্ষে আমরা দেখেছি, বিশ্বকাপে ফেভারিট বলে কিছু নেই।’
ফ্রান্সের কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরুর পর তিউনিসিয়া ও ডেনমার্ককে হারিয়ে ১৬ বছর পর নকআউট পর্বে ওঠা অস্ট্রেলিয়াও নিজেদের আন্ডারডগ ভাবছে না। গত বছর টোকিও অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলের লড়াইয়ে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া। সেই জয় থেকেই প্রেরণা খুঁজছেন অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আরনল্ড, ‘আমরা কী জিতব? অবশ্যই! গত বছর টোকিও অলিম্পিকে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছি আমরা। এটা হলুদ ও নীল-সাদা জার্সির লড়াই। ১১ জনের বিপক্ষে ১১ জনের লড়াই। লড়াইটা শুধু মানসিকতা ও তাড়নার। এই লড়াইয়ে জিতে আমরা ব্রাজিলের সঙ্গেও খেলতে চাই।’

খেলাধুলা এর আরও সংবাদ

অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক
চাঁদপুর সদর
চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি
চাঁদপুর সদর
মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি
মতলব উত্তর
পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা
মতলব দক্ষিণ
একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা
কচুয়া
চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা
জেলার খবর
মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময়
মতলব উত্তর
বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন
হাজীগঞ্জ
৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়
চাঁদপুর সদর
মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার
মতলব দক্ষিণ
শাহরাস্তিতে অবৈধ দুই ইটভাটায় ৭ লাখ টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
শাহরাস্তি
পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে বাদীপক্ষের অসন্তোষ, এলাকায় মানবন্ধন
কচুয়া
চাঁদপুরে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
চাঁদপুর সদর
মানবসভ্যতার প্রতিটি উন্নয়নের পেছনে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে: ডিসি আহমেদ জিয়াউর রহমান
চাঁদপুর সদর
ফরিদগঞ্জে পূবালী ব্যাংকের ২৯১তম উপশাখার শুভ উদ্বোধন
ফরিদগঞ্জ
শেষ চারে দুর্দান্ত লড়াই, মতলব দক্ষিণকে হারিয়ে ফাইনালে ফরিদগঞ্জ
খেলাধুলা
শাহমাহমুদপুর ইউপিতে ৭নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী রমজান আলী, দোয়া ও সমর্থন কামনা
চাঁদপুর সদর
হাজীগঞ্জে বিরোধ সম্পত্তিগত, রটানো হচ্ছে মিথ্যা
হাজীগঞ্জ
চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ
ফরিদগঞ্জ






