মতলব দক্ষিণে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের মানববন্ধন

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ৯, ২০২০ | ৪:৫১
Link Copied Successfully!

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে করোনা সংকটে বিভিন্ন দাবী আাদায়ের লক্ষে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

গতকাল ৯ আগস্ট রবিবার দুপুরে জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গণে এ কর্মসূচী পালিত হয়।
সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এসোসিয়েশনের সভাপতি ও কচি- কাঁচা প্রি- ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল।

জানা যায়, বৈশ্বিক মহামারী করোনায় কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও শিক্ষক কর্মচারীদের বেঁচে থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে প্রতিটি স্কুলকে আর্থিক সহায়তা/ প্রনোদনা/ সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা, শিক্ষক কর্মচারীদের মাসিক কমপক্ষে ৭ হাজার টাকা সম্মানী ভাতা প্রদান করা, সহজশর্তে নিবন্ধনের ব্যবস্থা করা, বিগত ৬ মাসের বাড়ী ভাড়া ও বিদ্যুত বিল মওকুফসহ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মতো করে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের দাবীতে সংগঠনরি মানববন্ধন কর্মসূচী পালন করে।

বিজ্ঞাপন

এ সময় সাপ্তাহিক মতলব কন্ঠের সম্পাদক গোলাম সারওয়ার সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি রিয়াদুল আলম রিয়াদ,এসোসিয়েশনের সহ- সভাপতি আব্দুর রব পাটোয়ারী, মোঃ আলী মুকুল, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ ছানাউল্লাহ, সহ- সাংগঠনিক সম্পাদক আশরাফুল জাহান শাওলিনসহ বিভিন্ন স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

পরে সংগঠনের নেত্রীবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের কাছে স্মারকলিপি পেশ করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা