কসবায় মাদক ও বাল্য প্রতিরোধে শপথ নিলো শিক্ষার্থীরা

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৩, ২০২২ | ১:০৪
Link Copied Successfully!

স্যার, ইভটিজিং থেকে কিভাবে মুক্তি পাবো? বাল্য বিবাহ দেখলে কি করবো, কাকে জানাবো অথবা বাল্য বিবাহ প্রতিরোধের উপায় কি? স্কুলে আসা যাওয়ার পথে অনেককে মাদক সেবন করতে দেখি, তখন আমাদের কি করনীয়? স্মার্ট ফোনের আসক্তি থেকে কিভাবে মুক্তি পাবো? এমন অসংখ্য প্রশ্ন ছিল অতিথির কাছে শিক্ষার্থীদের। তবে এক এক করে সকল প্রশ্নের উত্তর দিয়েছেন অতিথিবৃন্দ।

মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা ১১টায় জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং নৈতিক-মানবিক মূলবোধ জাগ্রত করার লক্ষ্যে কায়েমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম)।

বিজ্ঞাপন

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক মোঃ আলমগীর হোসেন।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৯নং কায়েমপুর ইউপি চেয়ারম্যান ইখতিয়ার আলম রনি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন চন্দ্র ভদ্র।

পরে শিক্ষার্থীরা উন্নত চরিত্র গঠনে মাদক, বাল্যবিবাহ ও ধর্ষণকে না বলে দেশপ্রেমী হওয়ার শপথ নেন।

অনুষ্ঠানে মাদক নির্মূল ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে রাষ্ট্রে বিশেষ ভূমিকা রাখায় পুলিশ পরিদর্শক মোঃ আলমগীর হোসেন ও কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিনকে লাল সবুজ অ্যাওয়ার্ড ২০২২ প্রদান করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ