জীবনের শেষ দিনগুলো জনগণের সেবায় কাজ করতে চান: মেজর (অব:) রফিকুল ইসলাম বীরউত্তম

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ১৯, ২০২২ | ৫:০৩
Link Copied Successfully!

জীবনের শেষ দিনগুলো জনগণের সেবায় কাজ করতে চান মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম এমপি উয়ারুক রাড়া নুরিয়া সুন্নীয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

হাজীগঞ্জ-শাহরাস্তিতে মাত্র ৬/৭ কিলোমিটার পাকাসড়ক ছিল। আর আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন ৬৫০ থেকে ৭০০ কিলো মিটার পাকা সড়ক হয়েছে। ৭০০ ব্রীজ ও কালভার্ট হয়েছে। শাহরাস্তি পৌরসভা করেছি। এখন প্রথম শ্রেণীর পৌরসভা। ফায়ার সার্ভিস ও নদীর পাড়ে ওয়াকওয়ে নির্মিত করেছি। পুরো শাহরাস্তির পরিবেশ বদলে যাবে বলে জানান সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও হাজীগঞ্জ শাহরাস্তির জননেতা মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।

তিনি শনিবার সকালে উয়ারুক রাড়া নুরিয়া সুন্নীয়া মাদ্রাসার চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনকালে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, শাহরাস্তি উপজেলায় ভোটারদের সমর্থন নিয়ে আবার বিজয়ী হবেন। অসমাপ্ত কাজ শেষ করে শিক্ষার্থীদের লেখাপড়া ও চাকরীর বা কর্মসংস্থানের ব্যবস্থা করার কথাও জানান তিনি।

মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, কোরআনের আরবীর পাশাপাশি বাংলা তর্জমা করা হোক। যা পড়ান, তা জেনো ব্যবহারিক কাজে লাগে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিক্ষা দিতে হবে শিক্ষার্থীদের।

মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি এম রেজাউর রহমান নয়নের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান নাছরিন জাহান শেফালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন রশিদ, মেয়র হাজী আবদুল লতিফ, ইউপি চেয়ারম্যান ফারুক দর্জি, অভিভাবক সদস্য নজরুল ইসলাম মজুমদার ও মাদ্রাসা সুপাররেন্ডেন্ট আহম শামছুল হুদা।

বিজ্ঞাপন

সভাপতি এম রেজাউর রহমান নয়ন বাবার স্বপ্ন পূরণ করতে পেরে সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তমের প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া একই দিনে শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ, মেহার ও ফটিকখিরা উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম।

 

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ