বিদ্যালয় মাঠে জন্ম নিল নবজাতক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৮, ২০২২ | ১২:২০
Link Copied Successfully!

চাঁদপুর শহরের একটি ডায়াগনষ্টিক সেন্টারে নবজাতক জন্মের সম্ভাব্য তারিখ পরীক্ষা শেষে বাড়ির যাওয়ার পথে লেডি প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নবজাতকের জন্মদিলেন আয়েশা বেগম নামে এক মা।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকাল ৩টার দিকে ওই মা প্রসব বেদনা শুরু হলে বিদ্যালয়ের সামনের সড়কে অসুস্থ হয়ে পড়েন। তার সাথে কোন আত্মীয় স্বজন না থাকায় এবং বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা এমন পরিস্থিতি দেখে তাৎক্ষনিক বিদ্যালয়ের মাঠের পিছনের গেট খুলে চাদর দিয়ে নবজাতক ভূমিষ্ঠ হওয়ার ব্যবস্থা করেন।

আয়েশা বেগম চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর গ্রামের কৃষক শরীফের স্ত্রী।

বিজ্ঞাপন

প্রধান শিক্ষিকা মোসাম্মৎ মোর্শেদা ইয়াছমিন ওই সময় বিষয়টি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে জানালে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)’র নির্দেশে নার্সিং বিভাগের কর্মরত নার্স ও স্টাফরা ঘটনাস্থলে আসেন। তবে তারা আসার পূর্বেই নবাজতক ভূমিষ্ঠ হয়।

প্রধান শিক্ষিকা মোসাম্মৎ মোর্শেদা ইয়াছমিন জানান, হাসপাতালের নার্সরা ভূমিষ্ঠ হওয়া নবজাতক ও মাকে পরবর্তীতে সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মা ও শিশু হাসপাতালে ভর্তি আছেন।

আয়েশা বেগমের বোন জামাতা ফারুক গাজী জানান, পিতার বাড়ী একই এলাকার মধুরোড থেকে অয়েশা পরীক্ষার জন্য চাঁদপুরে আসে। তার নবজাতক ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব তারিখ ছিল ২২ নভেম্বর।

বিজ্ঞাপন

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিবুল আহসান চৌধুরী বলেন, লেডি প্রতিমা বালিকা বিদ্যালয় থেকে সংবাদ আসে প্রসব বেদনায় এক মা কতরাচ্ছে। তাৎক্ষনিক আমরা নার্সিং বিভাগের নার্স, স্টাফদের স্টেচারসহ পাঠাই। পর্যবেক্ষণের জন্য মা ও শিশু বর্তমানে হাসপাতালে রয়েছে এবং তারা সুস্থ্য আছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা