চাঁদপুর শাহতলী পাইকদী সড়কের পাশে   

সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৭, ২০২২ | ৭:৪৪
Link Copied Successfully!
 চাঁদপুর সদর উপজেলা শাহমাহমুদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে শাহতলী পাইকদী সড়কের পাশে খাল দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিরা বড় ধরণের এই মার্কেট নির্মাণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে সেচের খাল দখল করে দীর্ঘদিন বালু ও ইটের ব্যবসা করে আসছেন কয়েকজন ব্যবসায়ী। সড়কের ওপর ব্যবসা পরিচালনা করায় পথচারী ও যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। একই সাথে নষ্ট হচ্ছে সরকারের মূল্যবান পাকা সড়ক।
সরেজমিন ওই এলাকায় গিয়ে দেখাগেছে, বিশাল আকৃতির বালু মহাল। ডাকাতিয়া নদীর পাড়ে গত কয়েকবছর গড়ে উঠেছে এসব ব্যবসা প্রতিষ্ঠান। গ্রামাঞ্চলে ইট, বালু, সিমেন্ট, পাথরের চাহিদা থাকায় খুব দ্রুত সময় এসব ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানের পরিধি বাড়তে থাকে। চাহিদার কারণে তারা সংঘবদ্ধ হয়ে নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান তৈরী করার জন্য সরকারি জায়গা দখল শুরু করেন। এখনো তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো টিন ও কাঠ দিয়ে সরকারি জায়গার ওপর নির্মিত। তবে পাকা করে মার্কেট নির্মাণ করতে গিয়ে স্থানীয়দের প্রতিবাদের মুখে পড়েন অবৈধ দখলকারীরা।

স্থানীয়রা জানান, চাঁদপুর-লাকসাম রেলপথের শাহতলী রেল স্টেশনের দক্ষিণের সড়কে শুরু থেকে এসব অবৈধ ব্যবসায়ীদের দখল। পাশে বসতবাড়ী থাকলেও তাদের কোন মাথা ব্যাথা নেই। ধুলা-বালি উড়ে গিয়ে এসব বাড়ী ঘড় এবং গাছের পাতার রং পরিবর্তন হয়েগেছে। এসব ব্যবসার জন্য পরিবেশ বিপন্ন হচ্ছে। ইট, বালু, পাথর বহন করে ট্রাক ও ট্রাক্টর উন্ম্ক্তু সড়ক দিয়ে চলাচল করছে। পরিবহনের ধুলা বালু শিক্ষার্থী ও পথচারীদের চোখে মুখে গিয়ে পড়ছে। প্রতিবাদ করেও কোন লাভ হয় না। কারণ তারা খুবই প্রভাবশালী।

ওই এলাকায় বর্তমানে প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন মো. মনির কারী, মো. শফিক কবিরাজ, সোহেল কারী। এদের মধ্যে মনির কারী ও সোহেল কারী নতুন করে বাণিজ্যিকভাবে মার্কেট নির্মাণ কাজ করছেন।

বিজ্ঞাপন

এই বিষয়ে মনির কারী বলেন, মার্কেট নির্মাণ কাজ চলমান অবস্থায় উপজেলা পরিষদ থেকে লোক এসে বাঁধা দিয়েছে। এখন নির্মাণ কাজ বন্ধ রেখেছি।

সোহেল কারী বলেন, আমার বর্তমান ব্যবসা প্রতিষ্ঠানেও সরকারি জায়গার ওপর। টিন ও কাঠের তৈরী। এটি যে কোন সময় উচ্ছেদ করা যাবে। তবে ছোট ভাইরা নতুন করে মার্কেট নির্মাণ কাজ শুরু করে। আমি তাদেরকে নিষেধ করেছি। তারা আমার কথা মানেনি।

শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু বলেন, সরকারি জায়গায় অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণের কথা আমিও শুনেছি। তবে এই বিষয়ে উপজেলা থেকেই ব্যবস্থা গ্রহণ করবেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) চাঁদপুর কার্যালয়ের সহকারী প্রকৌশলী ইমরুল কায়েস মির্জা কিরণ বলেন, খালের উপর সেচ গেট আমাদের হলেও পুরাতন। কেউ দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করলে আমাদের কিছু করার নেই। কারণ এই বিষয়টি প্রশাসন দেখবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী ফুয়াদ আহসান বলেন, বিষয়টি আমার জানা ছিল না। সড়কের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করা যাবে না। আমি বিষয়টি তাৎক্ষনিক উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দিয়েছি। তিনি এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা