
৮.৫ কেজি গাঁজাসহ চৌদ্দগ্রামের পিন্টু মিয়া গ্রেফতার
Link Copied Successfully!


কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন মিয়া বাজার এলাকা হতে ৮.৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেফতারকে করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল ১ নভেম্বর রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন মিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৮.৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জামপুর গ্রামের মৃত আব্দুল মজিদ’র ছেলে পিন্টু মিয়া (২৩)।


অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, পিপিএম গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Ni/N







