
সংসারের ভাগ্য বদলাতে গিয়ে ...
ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হাজীগঞ্জের মোহাম্মদ হোসেনের
Link Copied Successfully!


দুই ভাইয়ের মধ্যে বাবা ও বড় ভাই মানষিক প্রতিবন্ধি। সংসারের হাল ধরতে পাঁচ মাসে আগে প্রবাসে পাড়ি দেয় হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদ হোসেন (২৭)। ভাগ্য বদল করতে গিয়ে সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো তার প্রাণ। সাপ্তাহখানেক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার সকালে ওমানের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহাম্মদ হোসেন । সে হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের দক্ষিণ রায়চোঁ গ্রামের জমিরা বাড়ির মফিজুল ইসলামের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় বাসিন্দা মো: মোরশেদ আলম।
সোমবার সকালে মোহাম্মদ হোসেনের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারি। তার ২ ভাই ১ বোনের মধ্যে মো. হোসেন সবার ছোট। তার একটি শিশু সন্তান রয়েছে।
মো. হোসেনের স্ত্রী তানিয়া আক্তার জানান, ৫ মাস আগে ওমানে শ্রমিক হিসাবে কাজ করতে যায়। গত ১ সপ্তাহ আগে সে বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হয়। দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। এখন আর বেঁচে নেই – এটা ভাবতে পারছি না।
বাবা মফিজুল ইসলাম বলেন, ছেলেকে হারিয়ে এখন তার মৃতদেহ একবার দেখতে চাই। এ জন্য সরকারের সহযোগীতা কামনা করেন তিনি। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।



























