সংসারের ভাগ্য বদলাতে গিয়ে ...

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হাজীগঞ্জের মোহাম্মদ হোসেনের

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৩১, ২০২২ | ২:৩৫
Link Copied Successfully!

দুই ভাইয়ের মধ্যে বাবা ও বড় ভাই মানষিক  প্রতিবন্ধি। সংসারের হাল ধরতে পাঁচ মাসে আগে প্রবাসে পাড়ি দেয় হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদ হোসেন (২৭)। ভাগ্য বদল করতে গিয়ে সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো তার প্রাণ। সাপ্তাহখানেক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার সকালে ওমানের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহাম্মদ হোসেন । সে হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের দক্ষিণ রায়চোঁ গ্রামের জমিরা বাড়ির মফিজুল ইসলামের ছেলে।  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় বাসিন্দা মো: মোরশেদ আলম।

সোমবার সকালে মোহাম্মদ হোসেনের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারি। তার ২ ভাই ১ বোনের মধ্যে মো. হোসেন সবার ছোট।  তার  একটি শিশু সন্তান রয়েছে।
মো. হোসেনের স্ত্রী  তানিয়া আক্তার জানান,  ৫ মাস আগে ওমানে শ্রমিক হিসাবে কাজ করতে যায়। গত ১ সপ্তাহ আগে সে বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হয়। দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। এখন আর বেঁচে নেই – এটা ভাবতে পারছি না।
বাবা মফিজুল ইসলাম বলেন, ছেলেকে হারিয়ে এখন তার মৃতদেহ একবার দেখতে চাই। এ জন্য সরকারের সহযোগীতা কামনা করেন তিনি। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা