ফরিদগঞ্জের ধানুয়ায় অর্ধশত ফলজ বনজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ আগস্ট ৪, ২০২০ | ৬:৪৪
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামে ঈদগাহ সংলগ্ন মিজি বাড়িতে রাতের আঁধারে প্রায় অর্ধশত ফলজ বনজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি সোমবার(৩আগস্ট) রাতে কোন এক সময় ঘটে।

ওই বাড়ির মালিক বীরমুক্তিযোদ্ধা ছাইদুর রহমানের জামাতা আবুল বাসার জানান, সোমবার গভীর রাতের আঁধারে কে বা কারা তার রোপনকৃত ফলজ ও বনজ অর্ধশত গাছ কেটে ফেলে।

বিজ্ঞাপন

তবে তিনি জানান, পার্শ্ববর্তী বাড়ির লোকজনের সাথে তাদের চলাচলকারী সড়ক নিয়ে বিরোধ রয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। তবে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ মোনায়েম খান বলেন, রাতের আঁধারে কে বা কারা এই নিরীহ পরিবারের গাছগুলো কর্তন করেছে, তা ন্যাক্কারজনক।

স্থানীয়রা জানান, আবুল বাশার হতদরিদ্র হওয়ায় ঘরের পাশেই একটি চায়ের দোকান করে পরিবারের জীবিকা নির্বাহ করছে। এতে করে একটি চক্র উঠে পড়ে লেগেছে তার ব্যবসা এবং তাকে উচ্ছেদ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে এ বিষয়ে আবুল বাশার স্থানীয় গণ্যমান্য দেরকে মৌখিকভাবে জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা