মতলবে বিলুপ্তি পথে ঢোলকলমি

সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ২০, ২০২২ | ১১:১৫
Link Copied Successfully!

ঢোলকলমি গুল্ম প্রজাতির উদ্ভিদ। অবহেলা ও অযত্নে বেড়ে ওঠা আগাছা উদ্ভিদ বেড়ালতা বা ঢোলকলমি।

মতলব উত্তরে গ্রামগঞ্জের পথে-ঘাটে, রাস্তার ধারে, খাল – বিলের ধারে, জলাশয়ের ধারে, বাড়ির আশপাশে প্রায় সর্বত্র দেখা যেত। ঢোলকলমি গাছ অল্পদিনের মধ্যে ঘন ঝাড়ে পরিণত হয়।

এ গাছ জমির ক্ষয়রোধ করে। ফসলের মাঠ বা নদীর তীরে পাখি বসার জায়গা করে দেয় এই গাছটি ।

বিজ্ঞাপন

গ্রামে ঢোলকমলি গাছকে বেড়া বা চেকার ও জ্বালানি হিসাবে ব‍্যবহার করা হয় কিন্তু এখন প্রায় বিলুপ্তির পথে।

দেশের সর্বত্র ঢোলকলমি বা বেড়ালতা নামে সুপরিচিত। পাতা তোতা স্বাদের হওয়ার কারণে এর পাতা গবাদি পশু খায় না। ঢোলকলমির গাছ ৬-১০ ইঞ্চি পযর্ন্ত লম্বা হয়ে থাকে।

সবুজ পাতার গাছটির ফুল যেকোন বয়সি মানুষের নজর কাড়বে। এর ৫টি হালকা বেগুনি পাপড়ির ফুল দেখতে খুবই আকর্ষণীয়। সারা বছরই এর ফুল ফোটে। ফুল দেখতে অনেকটা ঘন্টা বা মাইক আকৃতির মতো। ফুলের রং হয় হালকা বেগুনি ও সাদা।

বিজ্ঞাপন

ঢোলকলমির পাতা বা ফুল ছিঁড়লে সাদা কষ বা আঠা বের হয় এবং এই উদ্ভিদ প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে।

আবার বর্ষার শেষে শরৎ থেকে শীতে সবচেয়ে বেশি ফুল ফোটতে দেখা যায়। এর একটি মঞ্জরিতে সর্বোচ্চ ৪টি-৮টি ফুল থাকে। ফুলে মধু সংগ্রহের জন‍্য মৌমাছি, বোললা, পিপঁড়া ভিমরুল ভীড় জমায়। নদীর তীরে কিংবা ফসলের মাঠে ঢোলকলমি জম্মে পাখি বসার জায়গা করে দেয়। এ গাছে পাখি বসে ফসলের মাঠের পোকা খেয়ে ফসল রহ্মা করতে সাহায্যে করে।

গ্রামের শিশুরা এর ফুল দিয়ে খেলা করে। ফুল দিয়ে মাইক বানিয়ে গাছের উপর বেঁধে খেলা করতো।

প্রকৃতি ও জীববৈচিত্র্য সুরহ্মায় এই ঢোলকলমি উদ্ভিদকে সংরক্ষণের জন্য সকলের উদ্যোগ গ্রহণ করা উচিত।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ