চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন ৫নং ওয়ার্ড মতলব উত্তর উপজেলায় সরকার মো. আলাউদ্দিন নির্বাচিত

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১৭, ২০২২ | ৭:৩২
Link Copied Successfully!
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ হল চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২।
১৭ অক্টোবর সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ৫নং ওয়ার্ড মতলব উত্তর উপজেলার কেন্দ্র ছিল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে। ৫নং ওয়ার্ড সদস্য (পরিচালক) পদে ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সরকার মো. আলাউদ্দিন (তালা প্রতীক)।
মতলব উত্তরে বেশ উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হয়েছে। আনন্দ উল্লাস ভোট প্রয়োগ করেছেন ভোটাররা। মতলব উত্তরের এই প্রথম ইভিএমে ভোট গ্রহণ হল। নির্বাচনে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ নিরাপত্তা কর্মীদের বেষ্টনী ছিল।
৫নং ওয়ার্ডে মোট ১৮৪ ভোটের মধ্যে কাস্টিং হয়েছে ১৮৩ ভোট, বাতিল হয়েছে ১ ভোট এরমধ্যে ৫নং ওয়ার্ড সদস্য (পরিচালক) পদে ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সরকার মো. আলাউদ্দিন (তালা প্রতীক)। তার নিকটতম প্রার্থী কাজী হাবিবুর রহমান (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ৬৫ ভোট, মিনহাজ উদ্দিন খান (হাতী প্রতীক) পেয়েছেন ২৫ ও এএম ঈসা পাটোয়ারী (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ২০ ভোট।
এছাড়াও মতলব উত্তর, দক্ষিণ, কচুয়া উপজেলায় সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মাঝে ৫নং ওয়ার্ড কেন্দ্রে তাছলিমা আক্তার আঁখি (ফুটবল) পেয়েছেন ১০৬ ভোট, আছমা আক্তার আঁখি (দোয়াত কলম) পেয়েছেন ৩৮ ভোট, রওনক আরা রত্মা (টেলিফোন) পেয়েছেন ২১ ভোট ও শামসুন্নাহার শান্তা (টেবিল ঘড়ি) পেয়েছেন ৬ ভোট।
একই কেন্দ্রে চেয়ারম্যান পদে ওচমাণ গণি পাটোয়ারী (মোবাইল প্রতীক) পেয়েছেন ১০০ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকির হোসেন (আনারস) পেয়েছেন ৮১ ভোট।
Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত