মতলব উত্তরে শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধন

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১২, ২০২২ | ৬:১৮
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়নের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির খানের দ্রুত বিদ্যালয় থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, অভিভাবক ও এলাকাবাসী।

বুধবার বিকালে উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়নের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধনে উপস্থিত হয় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, অভিভাবক ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন- “ভুল তথ্য প্রেরণ ও অনিয়মের কারনে মোঃ হুমায়ুন কবির খানের দ্রুত অপসারণ না করা হলে আমরা আমাদের সন্তানদের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাবোনা। হুমায়ুন কবির খান সহকারী শিক্ষক হলেও তিনি প্রধান শিক্ষকের বেতন নিয়ে যাচ্ছেন। তাছাড়া বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের জন্য যে বাজেট আসে সেসব অর্থ হুমায়ুন কবির খান আত্মসাৎ করে নেয়।

বিজ্ঞাপন

রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোঃ বাবুল হোসেন বলেন-হুমায়ুন কবির খান স্যার প্রায়ই বিদ্যায়লে অনুপস্থিত থাকেন। এবছরে বিদ্যালয়ে কোনো উন্নয়নমূলক কাজ করতে দেখা যায়নি। বিদ্যালয়ে না আসার বিষয়েও কাউকে জানান না তিনি। হুমায়ুন কবির স্যার তার নিজের মতো করে বিদ্যালয় পরিচালনা করে। বিদ্যালয়ের সভাপতি, কমিটির সদস্যদের কেনো মতামত নেন না।

উপজেলার রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হুমায়ুন কবির খানের অপসারণের দাবিতে মানববন্ধনে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সভাপতি কাজী মোঃ মহিউদ্দিন জামান, সহ- সভাপতি মমতাজ বেগম, বিদ্যুতসাহী সদস্য কাজী জাকির হোসেন মিন্টু, ইউপি সদস্য কাজী মোস্তাক আহমেদ,ঝর্ণা বেগম, এসহাক প্রধান, আয়েশা, আব্দুল মতিন, সাবেক ইউপি সদস্য সাহেব আলী, আব্দুল বাতেন পাটোয়ারী, শাহজাহান সরকার, মজনু দেওয়ান, সেলিম শিকদার, কাজী শাহাআলম, মান্নান মৃধা, মোজাম্মেল দেওয়ান, কাজী শোহরাফসহ এলাকাবাসী।

Ni/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ