
চাঁদপুর জেলা এসএসসি ৯৮ ব্যাচের দ্বিতীয় বর্ষপূর্তিতে মিলন মেলা
Link Copied Successfully!


শরতের পড়ন্ত বিকালে কাশফুল ঘেরা চাঁদপুরের ডাকাতিয়া নদী বাড়ী রিসোর্টে জেলার এসএসসি ৯৮ ব্যাচের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়।
অন্তরাত্মার নিবিড় বন্ধনে, এসো মিলি একই প্রাণে – শ্লোগানকে সামনে রেখে ২০২১ সালে সারাদেশের এসএসসি ৯৮ ব্যাচের শুভ সূচনা হয়। শুক্রবার গ্রুপ ক্রিয়েটর মহসীন মোল্লার সভাপতিত্বে জেলার আট উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের পুরোনো বন্ধুদের মিলন মেলা ঘটে।
এ মিলন মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রুপের এডমিন কাজী জিয়াউর রহমান, সাত্তার, জসিম উদ্দিন, রাসেল, সোনিয়া আলম দিপা ও টাইটেল স্পন্সর আবদুল মালেক মোল্লা।


দিনব্যাপী মিলন মেলায় বেলুন- পায়রা উড়ানো, র্য্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।


























