বাংলাদেশের ছেলের সঙ্গে উলফা নেতা অনুপ চেটিয়ার মেয়ের বিয়ে

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৮, ২০২২ | ৪:৫৭
Link Copied Successfully!

বাংলাদেশের অনির্বাণ চৌধুরীর সঙ্গে ভারতের নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) প্রতিষ্ঠাতা অনুপ চেটিয়ার মেয়ে বন্যা বড়ুয়ার বিয়ে হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর আসামের ডিব্রুগড়ের জেরিগাঁওয়ে তাঁদের বিয়ে হয়।

অনির্বাণ চৌধুরী ও বন্যা বড়ুয়া বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ার সময়ে প্রেম হয়। এরপরই তাঁরা বিয়ে করলেন। ডিব্রুগড়ের জেরিগাঁও অনুপ চেটিয়ার গ্রাম। ভারতের গণমাধ্যম ডেকান হেরাল্ডের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ডেকান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, অনুপ চেটিয়া বাংলাদেশের কারাগারে বন্দী থাকার সময়ে তাঁর মেয়ে বন্যা বড়ুয়া রাজধানী ঢাকার মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়তেন। একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অনির্বাণ চৌধুরী। সেখানেই তাঁদের পরিচয়। পরিচয় থেকে প্রেমের সম্পর্কে জড়ান তাঁরা। এরপরই বিয়ে করলেন তাঁরা।

বিজ্ঞাপন

অনুপ চেটিয়া আসামের মটক জাতিগোষ্ঠীর সদস্য। মটক গোষ্ঠীর রীতি মেনেই বিষয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আগামী ২৫ নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিয়ের একটি অনুষ্ঠান হবে। বাংলাদেশের কুমিল্লার ছেলে অনির্বাণ চোধুরী। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় থাকেন। সেখানে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান হবে।

২০১৫ সালে ভারতের কেন্দ্রীয় সরকার ও উলফার মধ্যে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হয়। সে সময় বাংলাদেশে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন অনুপ চেটিয়া। ওই বছরই বাংলাদেশ ভারত সরকারের কাছে অনুপ চেটিয়াকে হস্তান্তর করে। সেই ঘটনার প্রায় সাত বছর পর এ বিয়ে হলো।

বিয়ের ব্যাপারে গত বৃহস্পতিবার অনুপ চেটিয়া ডেকান হেরাল্ডকে বলেন, ‘আমি জেলে থাকার সময়ে তাঁদের প্রেমের বিষয়ে কিছু জানতাম না। কিন্তু বাংলাদেশের মানুষ আমাদের বিপ্লবে যে ধরনের সাহায্য সহায়তা করেছেন এ জন্য আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা আছে।

বিজ্ঞাপন

সূত্র: প্রথম আলো
H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা