চাঁদপুরের শিক্ষা‌বিদ শহিদুল্লা মাস্টা‌র আর নেই

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১, ২০২০ | ৯:১৭
Link Copied Successfully!

চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি ও প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল্লা মাস্টার পবিত্র ঈদুল আযহার দিন বিকাল ৪টায় নিজ বাড়ী চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড দাসদি গ্রামে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।

শহিদুল্লা মাস্টার একজন দক্ষ রাজনীতিবিদ ছিলেন। তিনি দীর্ঘ‌দিন যাবৎ আওয়ামী লীগের রাজনিতীর সাথে সম্পৃক্ত ছিলেন। মৃত্যূর পূর্ব পর্যন্ত চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। শহিদুল্লা মাস্টার কিডনি ও হৃদরোগে বহুদিন ধরে আক্রান্ত ছিলেন। কিছুদিন আগে বৈশ্বিক করোনা মহামারি রোগে আক্রান্ত হন। করোনায় আক্রান্ত হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিয়ে এক সপ্তাহ আগে সুস্থ হয়ে চাঁদপুরে গ্রামের বাড়িতে আসেন। রবিবার সকাল ১০টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে পারিবারিক কবর স্হানে তার দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানাযায়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা