জুতার মধ্যে লুকিয়ে আছে সোহেলের খুনি, তিনটি চক্র সক্রিয়

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১, ২০২০ | ৪:১৫
Link Copied Successfully!

গত বুধবার সকালে হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কংগাইশ এলাকার অটোরিক্সা চালক সোহেলের (২৫) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে সোহেলের পরিচয় সনাক্ত করা যায়নি। সে মঙ্গলবার সকালে অটোরিক্সা নিয়ে বেরিয়ে পড়ে। তারপর আর বাসায় ফেরেনি। খুনিদের সনাক্ত করতে তিনটি চক্রের উপর নজরধারী বাড়াতে এলাকাবাসীর আহবান। দুইটি চক্র ধেররা বিলওয়াই এলাকার, আরেকটি চক্র মকিমাবাদ বাস টার্মিনাল এলাকার।

বুধবার সকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভার মিঠানিয়া ব্রীজ সংলগ্নে ইকবাল মজুমদারের বালুমহালে খোঁজ মিলে সোহেলের মৃতদেহ।

হাজীগঞ্জ থানা তদন্ত অফিসার আবদুর রশিদ পপুলার বিডিনিউজ ডটকমকে বলেন, সোহেলকে যারা খুন করেছে, তাদের জুতা ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। আরেক জোড়া জুতা সোহেলের পায়ে ছিল। ধারণা করা হচ্ছে খুনিরা তড়িগড়ি করে জুতা রেখে গেছে। জুতাগুলো কার? তা সনাক্ত হলেই বেরিয়ে আসবে সোহেলের খুনি।

বিজ্ঞাপন

এদিকে সোহেলের মৃতদেহ যেই এলাকায় পাওয়া গেছে, সেখানে রাতে কয়েকটি চক্র চুরি, ছিনতাই ও মাদকসেবনের জড়িত। পপুলার বিডিনিউজ ডটকমকে স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, ধেররা-বিলওয়াই ছোট-বড় তিনটি গ্রুপ রয়েছে। তাদের মধ্যে দুইটি গ্রুপ বেশি সক্রিয়। তারা সড়কে উপর রাতে আড্ডা দেয়। মাদক সেবনে জড়িত। কয়েকজনের বিরুদ্ধে মাদক ও চুরির মামলাও রয়েছে।

অপরদিকে হাজীগঞ্জ পৌর বাস টার্মিনালে দীর্ঘদিন ধরে একটি চক্র সন্ধ্যার পর সক্রিয় বিচরণ করতে দেখা যায়। চক্রটি বাসা-বাড়ি চুরি ও মাদক সেবনে জড়িত। এই চক্রের প্রায় ১৫/২০ জন রয়েছে। চক্রের মধ্যে রয়েছে ৪নং ও ৫নং ওয়ার্ মকিমাবাদ এলাকার উঠতি বয়সী তরুণ।

সোহেলের খুনিরা যেহেতু অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে গেছে। তাহলে এই দুই এলাকার রাতের চক্রগুলোকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসতে পারে সোহেলের খুনিরা। এমনটাই ধারণা করছেন স্থানীয় এলাকাবাসী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব