সরকারি সফরে সুইজারল্যান্ডে সেনাপ্রধান

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৪, ২০২২ | ৩:৪২
Link Copied Successfully!

সরকারি সফরে সুইজারল্যান্ড গেছেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাপ্রধান সুইজারল্যান্ডের রেইনমেটাল এয়ার ডিফেন্স কোম্পানির সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন।

এ কোম্পানির নির্মিত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ওরলিকন এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশ সেনাবাহিনীতে সংযুক্ত হয়েছে। অবশিষ্ট ওরলিকন গান সিস্টেম তৈরির কার্যক্রম প্রক্রিয়াধীন, যা সেনাবাহিনীপ্রধান পর্যবেক্ষণ করবেন।

বিজ্ঞাপন

সফরকালে সেনাবাহিনীপ্রধান সুইজারল্যান্ডের সশস্ত্র বাহিনী ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে তারা দুদেশের সেনাবাহিনীর মধ্যকার সামরিক বিষয়াদি ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সফর শেষে সেনাবাহিনীপ্রধান আগামী ৯ অক্টোবর সুইজারল্যান্ড ত্যাগ করবেন এবং ১১ অক্টোবর দেশে পৌঁছাবেন।

সূত্র:যুগান্তর
H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের