চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দুইজন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৫, ২০২২ | ৮:১২
Link Copied Successfully!

চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।

আজ রবিবার (২৫ সেপ্টেমবর) ছিল প্রার্থীতা প্রত্যাহারের নির্ধারিত দিন। এই দিন চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহার করেন এম.এ.ওয়াদুদ, মোঃ তাফাজ্জল হোসেন পাটওয়ারী (এসডু) ও মোহাম্মদ নাছির উদ্দিন। সাধারণ সদস্য পদে প্রত্যাহার করেন ৫নং ওয়ার্ডের আবুল খায়ের ও ৬নং ওয়ার্ডের মোহাম্মদ জামাল হোসেন।

চেয়ারম্যান পদে ৩জনের প্রার্থীতা প্রত্যাহারের ফলে এখন প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছেন আলহাজ¦ ওচমান গণি পাটওয়ারী ও মো. জাকির হোসাইন প্রধান।

বিজ্ঞাপন

এর আগে মনোনয়নপত্র যাচাই ও বাছাই শেষে চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৫জন। সাধারণ সদস্য পদে প্রার্থী ছিলেন ৩৭জন এবং সংরক্ষিত সদস্য পদে প্রার্থী ছিলেন ১২জন। প্রত্যাহার শেষে সাধারণ সদস্য পদে প্রার্থী রয়েছে ৩৫জন এবং সংরক্ষিত সদস্য পদে ১২জনই বহাল আছেন।

বাছাইয়ে বাতিল হয় ৫ জন। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করেছেন ৩ জন। এর মধ্যে ১ জন আপিলের পর প্রার্থীতা বৈধ হয়। তিনি হলেন মতলব দক্ষিন ৪ নং ওয়ার্ডের বাদল ফরাজী।

এদিকে, জেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ হবে সোমবার (২৬ সেপ্টেম্বর)। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর। নির্দলীয় এ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৫৬ কিশোর, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ