সেলিম খানের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৩, ২০২২ | ৮:০১
Link Copied Successfully!

চাঁদপুর ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান সেলিম খানের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও জব্দ করা হয়েছে। এরই মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামান এ আদেশ দিয়েছেন।

আদালতের এ আদেশের পর সেলিম খান তার নামীয় এসব সম্পদ বিক্রি, হস্তান্তর, স্থানান্তর-রূপান্তর করতে পারবেন না। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে করা মামলায় সম্পদ বাজেয়াপ্তের রায় দেওয়া হলে সরকারের অনুকূলে এসব সম্পদ বাজেয়াপ্ত করার ক্ষেত্রে সুবিধা হবে।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ১ আগস্ট দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার বাদী হয়ে সেলিম খানের বিরুদ্ধে মামলা করেন। দুদকের এ কর্মকর্তা মামলাটি তদন্ত করছেন। তিনিই আদালতে সেলিম খানের সম্পদ ক্রোক ও জব্দের আবেদন করেন। তাঁর আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

বিজ্ঞাপন

দুদকের আবেদনে বলা হয়, সেলিম খানের বিরুদ্ধে অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। এর মধ্যে স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব রয়েছে। মামলায় সেলিম খানের বিরুদ্ধে ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদ গোপনের অভিযোগ আনা হয়। তাঁর বিরুদ্ধে দুদক আইন-২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

সেলিম খানের নামে স্থাবর সম্পদগুলো হলো- চাঁদপুর জেলার সদর উপজেলাধীন লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের লক্ষ্মীপুর মৌজায় ১৯ দশমিক ৮৯ একর জমি, ঢাকার কাকরাইলে আজমিন নামীয় পাঁচতলা বাড়ি, কাকরাইলে ৭১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট, নারায়ণগঞ্জের ফতুল্লায় ভূঁইগড় মৌজায় দশমিক ১ হাজার ২৫০ একর জমিতে ১০তলা বাড়ি। এ স্থাবর সম্পদের মোট মূল্য ২৬ কোটি ৪২ লাখ ৩২ হাজার ২১ টাকা। এছাড়া তাঁর নামে আরও অস্থাবর সম্পদ রয়েছে।

আদালতে পেশ করা অস্থাবর সম্পদের মধ্যে সোনালী ব্যাংকসহ একাধিক ব্যাংকে জমানো অর্থের তথ্য উল্লেখ করা হয়েছে। ওইসব ব্যাংক হিসাবে জমা ও হাতে নগদসহ মোট ১১ কোটি ১৯ লাখ ৩৫ হাজার ৩৬৪ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে, নদী থেকে বালু উত্তোলনের ছয়টি ড্রেজার, ৩টি প্রাইভেটকার/জিপ ১টি পিস্তল, ১টি শটগান, আসবাবপত্র, ৫ ভরি স্বর্ণালংকার, ১টি মোটরসাইকেল, ইলেকট্রনিক সামগ্রী, ৯টি সিনেমা নির্মাণ ও আমদানিতে অর্থ বিনিয়োগ, ৫৮টি সিনেমা নির্মাণে অনুমতির নিবন্ধন ফি জমা ইত্যাদি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা