ফেসবুকে প্রেম: মালয়েশিয়ান তরুণী হাজীগঞ্জে এসে বিয়ের পিঁড়িতে! 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৬, ২০২২ | ১০:৩৭
Link Copied Successfully!
বৃহস্পতিবার রাতে তাদের বিয়ে হয়। -- পপুলার বিডিনিউজ

প্রেমের টানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তরুণ তরুণীরা বাংলাদেশে এসে সংসার করছেন। এবার প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে চাঁদপুরের হাজীগঞ্জে এলেন ২০ বছর বয়সী মালয়েশিয়ান তরুণী নুর আয়েশা।

ভালোবাসার মানুষকে আপন করে পেতে সুদূর মালয়েশিয়া থেকে হাজীগঞ্জে ছুটে এসেছেন তিনি। ধর্মীয় রীতি মেনে বৃহস্পতিবার রাতে ওমর ফারুকের সঙ্গে বিয়ে পিঁড়িতে বসেন আয়েশা।

চাঁদপুরের সদর উপজেলার বড় শাহতলীর চৌধুরী বাড়ীর মৃত কামালের ছেলে ওমর ফারুক ৭ বছর আগে চাকরীর সুবাদে মালয়েশিয়ায় যান। সেখানে ফেইসবুকে আয়েশার সাথে পরিচয় হয় ফারুকের। এরপর দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ৪ মাস পূর্বে ওমর ফারুক বাংলাদেশে চলে আসে। প্রায় ৪ মাস প্রিয় মানুষটিকে কাছে না পেয়ে ১৪ সেপ্টেম্বর মা বড় ভাই ও বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে বাংলাদেশে আসেন নুর আয়েশা।

বিজ্ঞাপন

ওমর ফারুক হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদ ৬নং ওয়ার্ডে একটি বাসায় ভাড়া থাকেন।

১৫ সেপ্টেম্বর রাতে ওমর ফারুকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নুর আয়েশা। বিয়েতে খুশি ওমর ফারুকের পরিবারের সদস্যরা।

ওমর ফারুক বলেন, সত্যিকারের ভালোবাসা কোনো বাঁধা মানে না। মালয়েশিয়ান মেয়ে নুর আয়েশা স্থানীয় একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। পাশা-পাশি চাকরী করছে।

বিজ্ঞাপন

নুর আয়েশা জানান, দেশে ফিরে দু’জনই নতুনভাবে ক্যারিয়ার শুরু করতে চান।

ভিনদেশি বউয়ের সাথে সম্পর্ক কেমন জানতে চাইলে ওমর ফারুকের মা জানান, ইংরেজীতে দক্ষ পুত্রবধু কিছু কিছু বাংলা শিখার চেষ্টা করছে। পুত্রবধুর সাথে তার মা, বড় ভাই ও ভাইয়ের স্ত্রী বাংলাদেশে এসেছে।

ওমর ফারুকের মা বাংলাদেশ ইমিগ্রেশনের পুলিশ, বাংলাদেশের সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে বলেন, বাংলাদেশ অনেক সুন্দর দেশ। এদেশের মানুষ খুবই অতিথিপরায়ণ। বাংলাদেশের ফুচকা অমায়িক। মালয়েশিয়াতে একটি ফুচকার ব্যবসা চালু করবে বলেও সিদ্ধান্ত জানান তিনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা