চেয়ারম্যানের ভাইদের বিরোধ নিষ্পত্তি করবে কে? এবার আগুনের ঘটনায় দুই অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১২, ২০২২ | ৬:৫৬
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নে পূর্বশত্রুতার জের ধরে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। রোববার দিবাগত-রাতে হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা আলম গাজী বাড়ির মনির হোসেনের বসতঘরে এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘরে থাকা মূল্যবান আসবাবপত্র ও জরুরী কাগজপত্র পুড়িয়ে যায়। এতে তাদের প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি হয়।

মনির হোসেনের মেয়ে নাছিমা বেগম জানান, ঘটনার দিন রাতে তারা কেউ এলাকার বাড়িতে ছিলো না। এই সুযোগে কে বা কাহারা তাদের বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। তবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে।

এই বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন নাছিমা বেগম।

বিজ্ঞাপন

তাদের দাবী, আলম গাজী বেপারী বাড়ির হাজী মো. আলীর ছেলে মো. কামাল হোসেন বেপারী, আবুল বাশার বকাউলের ছেলে মো. মানিক বকাউল, মো. ফয়সাল বকাউল, কামাল হোসেন বেপারীর স্ত্রী আমেনা বেগম ও আবুল বাশার বকাউলের মেয়ে বেবী আক্তার এই অগ্নিসংযোগের ঘটনায় জড়িত।

সোমবার সকালে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানের দুই ভায়ের বিরোধ দীর্ঘদিনের। তাদের মাঝে পাঁচের অধিক অভিযোগ থানায় জমা পড়েছে।

জানতে চাইলে বক্তব্য দিতে না রাজ ইউপি চেয়ারম্যান মজিবুল হক। তিনি জানান, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ষড়যন্ত্র করে এই আগুনের সুত্রপাত হতে পারে বলে জানান। থানায় চেয়ারম্যান নিজেও সোমবার একটি অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

এদিকে বাদী নাছিমা আক্তার অগ্নিকান্ডের বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে সঠিক বিচার চান। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা