আবারও অস্থির চালের বাজার

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১২, ২০২২ | ৯:৫০
Link Copied Successfully!

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রভাবে গত কয়েক মাস ধরেই অন্যান্য নিত্যপণ্যের পাশাপাশি চড়েছিল চালের বাজারও। তবে সরকারের নানা উদ্যোগে চালের দাম কিছুটা কমেছিল। গেল দুই সপ্তাহ ধরে স্বস্তি ফিরতে শুরু করেছিল ভোক্তাদের মাঝে। তবে গত শনিবার থেকে আবারও অস্থির হতে শুরু করেছে চালের বাজার। আগের সপ্তাহের তুলনায় চালের মান ও বাজারভেদে কেজিতে ২ থেকে ৩ টাকা করে বাড়তি গুনতে হচ্ছে ক্রেতাদের।

নতুন করে দাম বাড়ার দায় খুচরা বিক্রেতারা দিচ্ছেন পাইকারদের ওপর। আর পাইকাররা দোষ দিচ্ছেন মিলারদের। মিলাররা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় চালের উৎপাদন খরচ বেড়েছে বলেই তারা দাম বাড়াতে বাধ্য হয়েছেন।

গতকাল ব্যবসায়ীরা দাবি করেন, চলতি সপ্তাহের শুরুর দিকে বাজারে আসা নতুন ৫০ কেজির মিনিকেট চালের বস্তায় ৭০-৭৫ টাকা বাড়তি দিয়ে কিনতে হচ্ছে। এর সঙ্গে অন্যান্য খরচ মিলিয়ে প্রতি কেজি চালের দাম আরও ২ টাকা পড়েছে। তারা বলছেন, চালের দাম আরেক দফা বাড়তে পারে।

বিজ্ঞাপন

বাজার ঘুরে দেখা যায়, চলতি সপ্তাহের শুরুর দিকে বাজারে আসা চাল কেজিতে ২ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে ক্রেতাদের। অধিকাংশ দোকানেই ব্যবসায়ীরা প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি করছেন ৭০-৭৩ টাকা করে। গত সপ্তাহে যা ছিল ৬৮ থেকে ৭১ টাকা।

কারওয়ান বাজারের নোয়াখালী রাইস এজেন্সির স্বত্বাধিকারী ফারুক দেশ রূপান্তরকে বলেন, গত দুই সপ্তাহ ধরে সব ধরনের চালের দাম কমেছে। মানভেদে প্রতি কেজি চালে অন্তত ৩ থেকে ৬ টাকা পর্যন্ত কমেছে। কিন্তু মিলাররা নতুন করে মিনিকেট চালের বস্তায় আরও ১০০ টাকা বাড়তি দাবি করছেন। তারা বলছেন, মার্কেটে চালের দাম বেশি তাই বেশি দামেই চাল নিতে হবে।

এ বাজারের আরেক চাল ব্যবসায়ী ফিরোজের সঙ্গে কথা হলে তিনি বিষয়টি স্বীকার করে দেশ রূপান্তরকে বলেন, মিলাররা আবারও চালের দাম বাড়িয়েছে। তাই তো নতুন করে মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে আনা মিনিকেট চালের বস্তায় ৭৫ টাকা করে বাড়তি দিতে হয়েছে। এখন যাদের কাছে গত সপ্তাহের চাল রয়েছে তারাই কেবল ৭০ টাকায় বিক্রি করতে পারবেন। তবে নতুন চাল ৭৩ টাকার নিচে কোনো ব্যবসায়ী বিক্রি করতে পারবে না।

বিজ্ঞাপন

তেজগাঁও এলাকার মুদি দোকানি শরীফ দেশ রূপান্তরকে বলেন, আড়তদারদের থেকে যদি বেশি দামে চাল কিনি তাহলে বেশি দামে আমরা বিক্রি করে থাকি। আর কম দামে কেনা থাকলে কম দামে বেচি। কিন্তু দিন শেষে আমরাও মানুষ। নিত্যপণ্যের দাম কম থাকলে আমরা স্বস্তিতে থাকি। একজন ব্যবসায়ী হিসেবে গেল কয়েক মাসের হিসেব করলে লসের মধ্যে রয়েছে। আগের মতো বেচাবিক্রি হয় না। ভাড়াসহ সব খরচ আগের থেকে বেড়েছে।

এদিকে নওগাঁর চাল উৎপাদনকারী অটোরাইস মিলারদের সঙ্গে কথা হলে তারা জানান, এ মাসে ধানের দাম বেশি। ধান থেকে চাল উৎপাদন করে আমাদের হাতেই খরচ পড়ে ৭০ টাকা। এর বাইরে বস্তা, মিল ও পরিবহন খরচ তো রয়েছে। তবে চালের বাজারের এ দুরবস্থা আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে বলে তারা জানিয়েছেন।

এ বিষয়ে নওগাঁ জেলা চালকল সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার দেশ রূপান্তরকে বলেন, গত এক সপ্তাহ পূর্বেও ধানের বাজার সস্তা ছিল। যেহেতু এখন আর ধানের সিজন নেই তাই ধানের দাম একটু বেশি। প্রতি মণ ধানে ২৪-২৫ কেজি চাল উৎপাদন হয়। এ হিসেবে প্রতি কেজি চালের উৎপাদন খরচ পড়ে ৬৯ টাকা। এর সঙ্গে আরও ২ টাকা যুক্ত হয় উৎপাদন, পরিবহন ও প্যাকেটজাত খরচ।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস