লঙ্কার ঝাঁজে পুড়ে গেলো পাকিস্তান

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১২, ২০২২ | ১২:০৮
Link Copied Successfully!

এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার দেওয়া ১৭০ রান তাড়া করতে নেমে ২০ ওভারে ১৪৭ রানেই গুটিয়ে গেলো দুই বারের শিরোপা জয়ী পাকিস্তান।

তারুণ্য নির্ভর দল নিয়েই ভারত-পাকিস্তানের মতো হট ফেবারিটদের হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন শ্রীলংকা ক্রিকেট দল।

এশিয়া কাপের ১৫তম আসরের ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে টুর্নামেন্টের ষষ্ঠ শিরোপা ঘরে তুলল শ্রীলংকা।

বিজ্ঞাপন

রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ভানুকা রাজাপাকসের ৪৫ বলের ৭১ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৭০ রান করে শ্রীলংকা।

টার্গেট তাড়া করতে নেমে বিনা উইকেটে ২২ রান করা পাকিস্তান, এরপর শূন্য রানের ব্যবধানে পরপর দুই বলে বাবর আজম ও ফখর জামানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।

তৃতীয় উইকেটে ইফতেখার আহমেদকে সঙ্গে নিয়ে ওয়ানডের স্টাইলে ব্যাটিং করে ৫৯ বলে ৭১ রানের জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান।

বিজ্ঞাপন

২ উইকেটে ৯৩ রান করা পাকিস্তান এরপর ৫৪ রানের ব্যবধানে হারায় ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায়।

ইনিংসের শেষ দিকে সময়ের ব্যবধানে সাজঘরে ফেরেন ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, আসিফ আলি, খুশদিল শাহ, শাদাব খান, নাসিম শাহ ও হারিস রউফরা। শেষ দিকে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে শেষ পর্যন্ত ১৪৭ রানে অলআউট হয় পাকিস্তান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা