হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি জনসচেতনতা বাড়াতে তিনদিনের কার্যক্রম সম্পন্ন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ৩০, ২০২০ | ২:১৪
Link Copied Successfully!

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির তিনদিনের কর্মসূচি সম্পন্ন করা হয়েছে । কর্মসূচির মধ্যে ছিল যানজট নিরসন, করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি রক্ষার্থে ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে সচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ এবং জীবাণুনাশক স্প্রে ব্যবহার করা হয়।

গত সোমবার থেকে এ কার্যক্রম শুরু হয়, বুধবার টানা তিন দিনের কর্মসূচি সম্পন্ন করেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

শেখ সিটি/ লাকী কূপন

ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনের নেতৃত্বে টানা তিনদিনের এই কার্যসূচিতে অংশগ্রহণ করেন সমিতি অন্যান্য নেতৃবৃন্দ।

তিন দিনের কর্মসূচির মধ্যে হাজীগঞ্জ বাজারের পূর্ব পশ্চিম ও মধ্য বাজারকে তিন ভাগে ভাগ করে নেয়া হয়। টানা তিনদিন যানজট নিরসন ও মানুষের মাঝে করোনা সময়ে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করা, যাদের মুখে মাক্স ছিল না তাদেরকে মাস্ক পরিয়ে দেয়া এবং বাজারের বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করা হয়।

বিজ্ঞাপন

এছাড়াও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ঈদুল আযহা উপলক্ষে ব্যবসায়ীদের সাথে ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করেন সমিতির নেতৃবৃন্দ।

হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন বলেন, করোনা সময়ে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি সব সময় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে কাজ করে আসছে। তার লক্ষ্যে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তিনদিনের কর্মসূচি হাতে নেয়া হয়। সকলের সার্বিক সহযোগিতায় আমরা কর্মসূচি বাস্তবায়ন করতে পেরেছি। ক্রেতা ও ব্যবসায়ীরা সুস্থ থাকলে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের এই বিনাশ্রম সার্থক হবে।

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আশফাকুল আলম চৌধুরী বলেন, ব্যবসায়ীদের স্বাস্থ্য ও স্বার্থ রক্ষার্থে সমিতি সব সময় পাশে আছে পাশে থাকবে।

শুকরান হাসপাতাল

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা