শ্রাবন্তীর নতুন প্রেমিক ‘ড্রিম গার্ল’ সম্পর্কে যা বললেন

Reporter
বিনোদন ডেস্ক
আপডেটঃ আগস্ট ৩১, ২০২২ | ১:৪৫
Link Copied Successfully!

ক্যারিয়ারজুড়েই আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা শ্রাবন্তী। পর্দার পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা থেমে নেই। তিন-তিনটা বিয়ে করেছেন। সবগুলো ভেঙে গেছে।

যদিও আইনিভাবে এখনও আলাদা হননি রোশন-শ্রাবন্তী, কিন্তু নতুন প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন নায়িকা। ব্যবসায়ী অভিরূপের সঙ্গে শ্রাবন্তীর প্রেম এখন টালিপাড়ায় অনেকটাই ওপেন সিক্রেট।

তবে সম্পর্কের বিষয়টি নিয়ে দুজনই মুখে কুলুপ এটে বসে আছেন। জানতে চাইলে কৌশলী জবাব দেন শ্রাবন্তী-অভিরূপ।

বিজ্ঞাপন

প্রকাশ্যে অভিরূপকে শুধুই ‘ভালো বন্ধু’ বলে উল্লেখ করেছেন শ্রাবন্তী। আর অভিরূপ, তিনি নিজেকে শ্রাবন্তীর ‘বিগ ফ্যান’ বলে দাবি করেছেন।
দুদিন আগে ইনস্টাগ্রামে অভিরূপ জানালেন তার ড্রিম গার্লের কথা। তার আদর্শ জীবনসঙ্গীনী কেমন হবে? লি রেয়ানের কথা ধার করে অভিরূপ লেখেন, ‘আমার আদর্শ সঙ্গী একটু পাগলি হবে, কিন্তু তার সঙ্গে আমি অনেকক্ষণ কথা বলতে পারব। আমার জন্য কেউই খুব বেশি পাগল হয় না, তাই যত পাগল হবে ততই ভালো। আমার একটু পাগল সুন্দরীই পছন্দ।’

তার এই পোস্টের নিচে কমেন্টের বন্যা। প্রায় সবাই ধরে নিয়েছেন অভিরূপের ড্রিম গার্ল যে টালিউড সুন্দরী শ্রাবন্তী এ নিয়ে আর কোনো সংশয়ের অবকাশ নেই।

এই পোস্টের নিচে শ্রাবন্তীও কমেন্ট করেছেন। তিনি কমেন্ট বক্সে চোখে হাত রাখা বানরের ইমোজি শেয়ার করেছেন। যার অর্থ হল লজ্জা মেশানো ভয়! অভিরূপের মন্তব্যে যে লাজে রাঙা নায়িকা, তা বেশ স্পষ্ট।

বিজ্ঞাপন

সম্প্রতি জিনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানিয়েছেন অভিরূপ তার বিশেষ বন্ধু। এমনকি, নিজের পাশে এই ‘স্পেশ্যাল ফ্রেন্ড’ সবসময় থাকে বলেও জানান। অভিরূপের তিনটি ভালো দিক সম্পর্কে বলতে গিয়ে শ্রাবন্তী জানান, ‘মানুষ হিসেবে খুব ভালো, খুব পরিবারের দিকে নজর দেয়, যা আমার সবচেয়ে ভালো লাগে আর বন্ধু হিসেবে ভীষণ ভালো। আমি মনের কথা বলতে পারি। আর যেটা আমার খারাপ লাগে তা হল কাজের পর খুব অলস হয়ে যায়। জিম করতে বলি তাও করে না।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও