এত দাম দিয়ে মানুষ আগের মতো ডাব কিনে খায় না, যার কারণে ব্যবসা কমে গেছে।

এক ডাবের দাম ১৫০

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৫, ২০২২ | ৪:৪১
Link Copied Successfully!

সিরাজুল ইসলাম, গত আট বছর ধরে রাজধানীর মহাখালী এলাকায় ভ্যানে দাব বিক্রি করেন তিনি। আগের তুলনায় বর্তমানে তার ব্যবসা খারাপ যাচ্ছে। তিনি বলেন, বর্তমানে ডাবের দাম অনেক বেশি বেড়েছে। এত দাম দিয়ে মানুষ আগের মতো ডাব কিনে খায় না। যার কারণে ব্যবসা কমে গেছে।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ১২০ টাকার নিচে ডাব পাওয়া যাচ্ছে না। দেখতে সুন্দর, আর একটু বড় হলেই সেই ডাব বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। তবে ১২০ টাকা দামের ডাবের সংখ্যাই বাজারে বেশি।

ডাব কিনতে মহাখালী টিভি গেট সংলগ্ন এলাকায় এসেছেন আব্দুস সোবহান। দাম জিজ্ঞেস করতেই বিক্রেতা স্পষ্ট জানিয়ে দিলেন- বড় ডাব ১৫০ আর ছোটগুলো ১২০ টাকা। দাম শুনেই চোখ কপালে ক্রেতা আব্দুস সোবাহানের। তিনি বলেন, বোন হাসপাতালে ভর্তি। ভাবলাম তার জন্য একটি ডাব কিনে নিয়ে যাই। ১৫০ টাকা দিয়ে একটি ডাব কিনতে হবে ভাবতেও পারেনি। এত দাম দিয়ে ডাব কিনে খাওয়া কি সম্ভব?

বিজ্ঞাপন

দাম বাড়ার কারণ জানতে চাইলে টিভি গেট এলাকার ওই ডাব বিক্রেতা আওয়াল মিয়া বলেন, বাজারে কেনা দাম বেশি। এই ছোট ডাবই প্রতি পিস কেনা পড়েছে ৯৬ টাকা, আগে যেটা পড়ত ৪০/৫০ টাকা। বড় ডাবের দাম তো আরও বেশি। ১০০ পিস বড় ডাব কিনতে ১০/১১ হাজার টাকা খরচ হয়। তাই এখন বেশি দামে বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই।

তিনি আরও বলেন, দাম বাড়ার পর থেকে মাল বিক্রি অনেক কমে গেছে। আগের মতো বিক্রি নেই। কিছুদিন আগেও ৬০ থেকে ৮০ টাকা পিস ডাব বিক্রি করেছি। এখন বলতে গেলে প্রায় ডাবল দাম। যে কারণে আমাদের ব্যবসাও আগের চেয়ে অনেক কমে গেছে।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু