তিন বছর পর জানা গেলো সাজিদ ঢাবির ছাত্র না

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৫, ২০২২ | ১১:৪৭
Link Copied Successfully!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তৃতীয় বর্ষের ছাত্র পরিচয়ে ক্লাস করেছেন তিন বছর। অংশ নিয়েছেন বিভিন্ন পরীক্ষায়। বন্ধুদের সঙ্গে গেছেন ট্যুরেও। অবশেষে জানা গেল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন।

বিভাগের ষষ্ঠ সেমিস্টারের একটি কোর্সের মিডটার্ম পরীক্ষায় বুধবার অংশ নেয়ার পর তাকে সন্দেহ হলে প্রক্টর অফিসে হস্তান্তর করা হয়। প্রক্টর অফিস সেই শিক্ষার্থীকে শাহবাগ থানা পুলিশের কাছে তুলে দেয়।

তরুণের নাম সাজিদ উল কবির। তিনি গত তিন বছর নিজেকে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র বলে পরিচয় দিতেন, তবে হলে থাকতেন না।

বিজ্ঞাপন

বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘এতদিন ধরে সাজিদকে আমরা সহপাঠী ভেবে এসেছি। একসঙ্গে আমরা ট্যুরেও গিয়েছি। আজ জানলাম সে আমাদের কেউ না। আমরা হতবাক।’

বিভাগ সূত্রে জানা যায়, বুধবার বিভাগের তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টারের মিডটার্ম পরীক্ষা ছিল। এতে সাজিদও অংশ নেন। পরে সন্দেহ হলে বিভাগের অধ্যাপক মামুন আল মোস্তফা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরিচয়পত্র দেখাতে না পারায় বিভাগ তাকে প্রক্টর অফিসে পাঠায়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী বলেন, ‘আমাদের এক শিক্ষকের একটি কোর্সের পরীক্ষায় ওই শিক্ষার্থী একটি রোল নম্বরে পরীক্ষা দিচ্ছিলেন, যেটি তার নয়। প্রাথমিকভাবে আমরা তাকে আমাদের বিভাগের ছাত্র নয় বলে শনাক্ত করেছি।’

বিজ্ঞাপন

পরে প্রক্টর অফিস ও পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসের প্রতিনিধিদের কাছে সাজিদকে তুলে দেয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সহকারী প্রক্টর আবু হোসেন মুহম্মদ আহসান বলেন, ‘মিডটার্ম পরীক্ষা চলার সময় বিভাগের শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে আমি এবং পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের দুই কর্মকর্তা সংশ্লিষ্ট বিভাগে যাই।

‘জানতে পেরেছি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তার পড়াশোনার অনেক ইচ্ছে ছিল, সুযোগ পাননি। তাই এক বন্ধুর সঙ্গে মাঝেমধ্যে ক্লাস করতেন। কয়েকটি পরীক্ষাও দিয়েছেন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘অভিযুক্ত শিক্ষার্থী স্বীকার করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন, বহিরাগত হিসেবে ক্লাস-পরীক্ষায় অংশ নিয়েছিলেন। জবানবন্দি ও বিভাগের অভিযোগের ভিত্তিতে তাকে শাহবাগ থানায় কাছে হস্তান্তর করা হয়েছে। তারাই পরবর্তী ব্যবস্থা নেবে।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার দৈনিক বাংলাকে জানান, সাজিদ নামে একজন তাদের হেফাজতে আছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু