জিম্বাবুয়ের যে বোলার শচীনের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন

Reporter
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ আগস্ট ২২, ২০২২ | ৩:৪৮
Link Copied Successfully!

জিম্বাবুয়ের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলছে ভারত, এক ম্যাচ হাতে রেখে সিরিজও নিশ্চিত হয়েছে তাদের। নানা সমস্যায় বেশ অনেক বছর ধরে ম্রিয়মান জিম্বাবুয়ের ক্রিকেট। তবে একটা সময় জিম্বাবুয়ে ক্রিকেটেরও সোনালী দিন ছিল, সাফল্যের নানা অধ্যায়ে মোড়ানো ছিল সে সময়। বিশেষ করে নব্বইয়ের দশকে জিম্বাবুয়ে ক্রিকেটের চিত্রটাই ভিন্ন ছিল। ক্রিকেটের কুলীন দলগুলোর সঙ্গে নিয়মিত জয়ের ইতিহাসও আছে তাদের।

নব্বইয়ের দশকে কোকাকোলা চ্যাম্পিয়ন্স ট্রফি নামের এক ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। সেই সিরিজে ভারত-জিম্বাবুয়ে ম্যাচটি সে সময় বেশ আলোড়ন তুলেছিল। জিম্বাবুয়ে দল তখইন তারকায় ঠাঁসা; অ্যান্ডি ও গ্র্যান্ট ফ্লাওয়ার, হিথ স্ট্রিক, অ্যালিস্টার ক্যাম্পবেল, পম্মি বাওয়াঙ্গারা তখন জিম্বাবুয়ের ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছেন। সেই দলের তরুণ বোলার হেনরি ওলোঙ্গা ভারতের বিপক্ষে বিশেষভাবে নজর কেড়েছিলেন। ভারতের বিপক্ষে তার এক দুর্দান্ত বলে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ব্যাটিং বদলে দিয়েছিল বলে জানিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা।

টুর্নামেন্টে গ্রুপের ফাইনাল ম্যাচে ওলোঙ্গা তুলে নিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি, শচীন এবং রাহুল দ্রাবিড়ের উইকেট। তার ক্ষুরধার বোলিংয়ে ভারত সেই ম্যাচ হেরে গিয়েছিল ১৩ রানে।

বিজ্ঞাপন

ম্যাচে নিজের সেরা বলটাতেই শচীনকে ধরাশায়ী করেছিলেন ওলোঙ্গা। তার খাটো লেংথের বলে আপার এজ হয়ে গ্র্যান্ট ফ্লাওয়ারের ক্যাচ হয়ে ফিরেছিলেন শচীন।

এই বলটিতে আউট হওয়ার পর শচীনের অন্যরকম প্রতিক্রিয়ার কথা জানিয়ে সম্প্রতি অজয় জাদেজা বলেন, ‘সেই বলটা শচীনকে বদলে দিয়েছিল। আমরা ওর সঙ্গে খেলতে পেরে ও সময় কাটাতে পেরে গর্বিত। ও যখন আউট হল, তারপর কয়েকদিন শচীন ঘুমোতে পারেনি। পুরো রাত ও হতাশ ছিল, আমি কোনোদিন ওকে এতটা হতাশ হতে দেখিনি। এটা আউট হওয়ার ইগো নয়, আমরা সেটার জন্য হেরেও ছিলাম। শচীন এরপর দুদিন অপেক্ষা করে ও ফাইনালে পুরো অন্য শচীনকে দেখি।’

তবে সেই হতাশা বেশিদিন স্থায়ী হয়নি মাস্টার ব্লাস্টারের জন্য। দুদিন পর তিনি আবার ছন্দে ফিরে দুর্দান্ত ইনিংস খেলেন। জিম্বাবুয়ের বিপক্ষে তিনি সেঞ্চুরি করেন ও সেই ম্যাচেই সৌরভ করেন ফিফটি। ১০ রানে জেতে ভারত। এক ম্যাচ আগে যেই ওলোঙ্গা ভারতের ৪ উইকেট নিয়েছিলেন, সেই তিনিই পরের ম্যাচে দিয়েছিলেন ৫০ রান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা