সাকিবের সঙ্গে ববির প্রেম: বিয়ে হতে পারে চলতি মাসে

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ১৯, ২০২২ | ৩:৫৯
Link Copied Successfully!

অবশেষে গুঞ্জন সত্যি হলো। প্রেমের কথা প্রকাশ্যে আনলেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা ইয়ামিন হক ববি। জানালেন কার সঙ্গে এতদিন ধরে চুটিয়ে প্রেম করে যাচ্ছেন তিনি।

শুধু প্রেমের খবরই নয়; বিয়ের খবরও জানালেন ঢাকাই ছবির অ্যাকশন জেসমিন।

ববি অকপটে স্বীকার করলেন, প্রযোজক সাকিব সনেটের সঙ্গেই হৃদয়ের লেনাদেনা করছেন তিনি। তবে প্রেম গোপন রাখলেও বিয়ের বিষয়টি গোপন রাখেননি তিনি। কারণ সাকিবের সঙ্গে এখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হননি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ছিল ববির জন্মদিন। তাকে শুভেচ্ছা জানান সাকিব সনেট। ববির সঙ্গে দাঁড়িয়ে আছেন এমন ছবি ফেসবুকে পোস্ট করে রোমান্টিকতায় পূর্ণ ক্যাপশন লেখেন সাকিব সনেট।

তিনি লেখেন— ‘এটা তোমার জন্মদিন, কিন্তু আমিই সেই, যার সবচেয়ে বেশি উদযাপন করা উচিত। পৃথিবীতে আমার প্রিয় মানুষটা আজকের দিনে জন্মেছিল। তোমার হাসি উদযাপনের কারণ। তোমার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দামি উপহার। আমি খুব খুশি যে তুমি পৃথিবীতে এসেছিলে এবং আমি আরও বেশি খুশি যে তুমি আমার পৃথিবীতে এসেছিলে। শুভ জন্মদিন ইয়ামিন হক ববি।

সাকিব সনেটের এমন পোস্টের পর পরই ভক্ত-অনুরাগীরা ধারণা করেন, তবে কি এই যুগল বিয়েও সেরে ফেলেছেন।

বিজ্ঞাপন

বিষয়টি পরিষ্কার করলেন ববি। এ নায়িকা জানালেন, বিয়ে নয়; আপাতত প্রেম করছেন তারা।

ববি বলেন, ‘আমাদের এখনো বিয়ে হয়নি, প্রেমের সম্পর্কে আছি। বিয়েটা অনেক বড় ব্যাপার।’

দুই পরিবারের সম্মতিতে চলতি বছরই বিয়েটা সেরে ফেলতে চান তিনি। তবে তারিখটা এখনো চূড়ান্ত করা হয়নি সাকিব-ববি জুটির।

সাকিব সনেটের সঙ্গে ববির পরিচয় হয় ‘নোলক’ সিনেমায় অভিনয়ের সময়ে। ওই সিনেমার প্রযোজক সাকিব সনেট। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ববি। সিনেমাটির কাজ করতে গিয়েই সাকিবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে ববির। একপর্যায়ে সেটি প্রেমে রূপান্তর হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু