ছেংগারচর পৌর আওয়ামীলীগ,অঙ্গ ও সহযোগি সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৩, ২০২২ | ১০:৫১
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলির অন্যতম সদস্য দুই বারের সাবেক সফল মন্ত্রী চাঁদপুরের কৃতিসন্তান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আশফাক হোসেন চৌধুরী মাহির উদ্যোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামীলীগ,অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে ছেংগারচর পৌরসভায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষ্যে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।

ছেংগারচর পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজ্বী মনির হোসেন বেপারীর সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,ছেংগারচর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী,উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্ততি কমিটির যুগ্ম-আহবায়ক মোখলেছুর রহমান মাস্টার,সদস্য আল মাহমুদ টিটু মোল্লা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শামীম প্রধান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোসলেম দেওয়ান, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক মনির হোসেন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি তোফায়েল সরকার,সিনিয়র সহ-সভাপতি মোঃ ইয়াছিন খান, পৌর কৃষকলীগের সভাপতি আঃ কাদির প্রধান,,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহ আলম প্রধান, মুক্তিযোদ্ধা নুরুল হক ঢালী, পৌর যুবলীগ নেতা মোঃ কামাল হোসেন,ইসমাইল, বাদল ঢালী,রেজাউল করিম ডেঙ্গু প্রমূখ। শোক দিবসের প্রস্ততি ও আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলির অন্যতম সদস্য দুই বারের সাবেক সফল মন্ত্রী চাঁদপুরের কৃতিসন্তান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপজেলার ছেংগারচর পৌরসভায় যথাযথ ভাবে পালন করতে হবে।

প্রতিটি ওয়ার্ডে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হবে এতে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে।
উল্লেখ্য বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলির অন্যতম সদস্য দুই বারের সাবেক সফল মন্ত্রী চাঁদপুরের কৃতিসন্তান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আশফাক হোসেন চৌধুরী মাহির উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় নানান কর্মসুচির মধ্যদিয়ে মতলব উত্তর উপজেলার প্রতিটি ইউনিয়নে ও ছেংগারচর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পালন করার সকল ধরনের প্রস্ততি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা