মতলবে মাদ্রাসায় হামলা ও লুটপাটের অভিযোগ

Reporter
সুমন আহমেদ, মতলব উত্তর
আপডেটঃ আগস্ট ৭, ২০২২ | ৯:১৪
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলাধীন ছেংগারচর পৌরসভাস্থ বালুচর গ্রামে মৃত আব্দুল মান্নান মাষ্টারের পুত্র সফিকুল ইসলাম এর বাড়িতে, তার, তার ভাড়াটিয়াদের বাসায় ও দারুল উলুম মুহমাদিয়া মদ্রাসায় ভাংচুর ও মালামাল লুট করে নিয়ে যায় নাজমা বেগম নামে এক ব্যক্তির ভাড়াটিয়া সন্ত্রসীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ২০২০ সালে সফিকুল ইসলাম নাজমা বেগম এর পুত্র জিয়াউল রফিক ও পাঁচ আনী গ্রামের মোশাররফ মুক্তারের স্ত্রী নাদিয়া আক্তার হইতে স্থানীয় পালালোকদী মৌজার হাল ১৫৩৯ দাগে ৬ শতক জমি খরিদ করে।

সফিকুল ইসলাম উক্ত ভূমিতে ৩তলা বিল্ডিং নির্মাণ করেন। নাজমা বেগম নানান ছুতোয় সফিকুল ইসলাম এর বিরুদ্ধে ৫/৭টি মামলা করে কোন ফলাফল না পেয়ে সর্বশেষ সফিকুল ইসলাম ও তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সন্তানদের জড়িত করে বিগত ১৬/০২/২২ ইং তারিখে চাঁদপুর কোর্টে একটি চাঁদাবাজি মামলা দায়ের করে।
সমন নোটিশ পেয়ে সফিকুল ইসলাম ও তার সন্তানগন আদালতে স্বেচ্ছায় বিগত ০৩/০৮/২২ তারিখে জামিন চাইলে চাঁদপুর আদালত সফিকুল ইসলাম এর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।

বিজ্ঞাপন

সফিকুল ইসলাম কারাগারে থাকায় নাজমা বেগম স্থানীয় বালুচর গ্রামের মৃত আবুল কালাম সরকারের পুত্র শাহাদাত সরকার, মৃত মফিজুল ইসলাম সরকারের পুত্র মনির হোসেন সরকার, কলাকান্দা গ্রামের মৃত নিজাম উদ্দীন এর পুত্র সফিকুল ইসলাম, বারআনী গ্রামের ইয়াবা সুজন, শিকিরচর গ্রামের মন্টু ডাক্তারের পুত্র মোঃ মিল্টন সহ ২৫-৩০ জন ভাড়াটিয়া সন্ত্রসীরা।
সফিকুল ইসলাম এর বাড়িতে গত ০৫/০৮/২২ তারিখ সকাল ৯টার সময় হামলা চালায়। এতে সফিকুল ইসলাম এর স্ত্রী ও পুত্রগন সহ উক্ত বিল্ডিংয়ে ভাড়ায় চালিত মাদরাসা সুপার আহাম্মদ উল্লাহ,মাদ্রাসার এতিম ছাত্রসহ ভাড়াটিয়াগন আহত হয়।

নাজমা বেগম এর ভাড়া করা সন্ত্রসীরা মাদ্রাসায় থাকা কোরআন শরীফ সহ ধর্মীয় পুস্তক আছড়ে ফেলে এবং মাদ্রাসার লক্ষ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।

এই বিষয়ে সফিকুল ইসলামের স্ত্রী বুলু বেগম বাদী হয়ে মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি পরর্বতীতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা