ব্রাজিলের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২, ২০২২ | ১২:১৪
Link Copied Successfully!

ফুটবল খেলায় নয়, দাবায় এই ড্র করেছে বাংলাদেশ। ভারতের চেন্নাইয়ে মহাবালিপুরামে চলমান ৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াডে গতকাল সোমবার চতুর্থ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দল ২-২ গেম পয়েন্টে ২৮ সিডেড ব্রাজিলের বিপক্ষে দাপটের সঙ্গে খেলে ড্র করেছে।

সোমবার (১ আগস্ট) অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় বাংলাদেশ দলের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৪২৪) ব্রাজিলের গ্র্যান্ড মাস্টার ফিয়ার আলেকজান্ডারকে (রেটিং-২৫৬৭) ও গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ (রেটিং-২৪১৩) ব্রাজিলের গ্র্যান্ড মাস্টার লিমা ডারসিকে (রেটিং-২৪৪৫) পরাজিত করেন। বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব (রেটিং-২৩৭৭) ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (রেটিং-২৩০৭) যথাক্রমে ব্রাজিলের গ্র্যান্ড মাস্টার সুপি লুইস পাওলো (রেটিং-২৬০৩) ও গ্র্যান্ড মাস্টার মেখিতারিয়ান ক্রিকোর সেভেগের (রেটিং-২৫৪২) কাছে হেরে যান। ওপেন বিভাগে বাংলাদেশ দল চার খেলায় ৫ পয়েন্ট নিয়ে ৬০তম স্থানে রয়েছে।

অপর দিকে নারী বিভাগে বাংলাদেশের মহিলা দল এ রাউন্ডের খেলায় ০-৪ গেম পয়েন্টে ইন্দোনেশিয়ার কাছে হেরে গেছে। নারী বিভাগে বাংলাদেশের মহিলা দলের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন (রেটিং-১৯৯৫), মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম (রেটিং-২০২৭), মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস (রেটিং-১৮১৫) ও মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা (রেটিং-১৮২৯) যথাক্রমে ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাল্টার সুকান্দার আইরিন কারিশমা (রেটিং-২৩৭৩), আন্তর্জাতিক মাস্টার আওলিয়া মেদিনা ওয়ারদা (রেটিং-২৩৭৪), মারিরোহ ফারিহা (রেটিং-১৮৩৯) ও মহিলা আন্তর্জাতিক মাল্টার চিত্রা দেবি আরদিয়ানি জোসেলাইনির কাছে হেরে যান। মহিলা দল ৩ খেলায় ৪ পয়েন্ট নিয়ে ৬২তম স্থানে রয়েছে।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (২ আগস্ট) পঞ্চম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ আলবেনিয়ার বিরুদ্ধে এবং মহিলা বিভাগে বাংলাদেশের নারী দল জ্যামাইকার মহিলা দলের বিরুদ্ধে খেলবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা