ফরিদগঞ্জে গরুবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ২৭, ২০২০ | ১:৫১
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলায় গরুবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন।

২৬ জুলাই রোববার রাত ১১ টার দিকে চাঁদপুর-ফরিদগঞ্জ বেইলি ব্রীজের পাশে তফাদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- মো. জিসান (২১) ও রাসেল মিয়া (২২)। তাদের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দুপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর গ্রামে।

আনোয়ার হোসেন স্কুল এন্ড কলেজ

নিহতরা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাই। তারা মোটরসাইকেলে ফরিদগঞ্জ শহর থেকে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

বিজ্ঞাপন

এদিকে আহতরা একই গ্রামের পাশের বাড়ির সমবয়সী রাকিব পাটওয়ারী (২০), মামুন বেপারী ও তারেক বেপারী। এ তিনজন অপর মোটর সাইকেল আরোহী ছিলেন।

পুলিশ চালকসহ ঘাতক ট্রাকটি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দালালবাজার এলাকা থেকে আটক করেছে।

ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব জানান, চাঁদপুরের হরিণাঘাট হয়ে ফরিদগঞ্জ দিয়ে চট্টগ্রাম যাচ্ছিল গরুবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৭৪৫১)। এটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিকের দ্রুতগামী মোটরসাইকেলকে সাজোরে ধাক্কা দেয়। ঘাতক ট্রাক জব্দ ও চালককে আটক করে।

বিজ্ঞাপন

এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় রাতেই একটি মামলা দায়ের করা হয়।

শেখ সিটি/ লাকী কূপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা