সভাপতি নাসির, সাধারণ সম্পাদক রাশেদ

জাগ্রত’৯৬ মতলব উত্তরে কমিটি গঠন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৩০, ২০২২ | ১২:৫০
Link Copied Successfully!

জাগ্রত’৯৬, মতলব উত্তর” এর নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে মোঃ নাসির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান খান, সাধারণ সম্পাদক মোঃ রাসেদ সরকার নির্বাচিত হয়েছেন।

গত ২৯/০৭/২০২২ তারিখে, “জাগ্রত’৯৬, মতলব উত্তর” চাঁদপুরের একটি আলোচনা সভা ও কার্যনির্বাহী কমিটি ঘোষণা সম্পন্ন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ নাজিবুল্লাহ লিংকন। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এডভোকেট মোঃ ইসমাইল হোসেন এবং পরিচালনার যৌথ দায়িত্বে ছিলেন মোঃ রাসেল মাহমুদ এবং মোঃ জোবায়ের আল রাজী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ আনিসুর রহমান খান, মোঃ নাসির উদ্দিন, মোঃ রাসেদ সরকার, মোঃ জালাল উদ্দিন, মোঃ নাজমুল হক সুমন, মোঃ আল মামুন সরকার, মোঃ নুরুল ইসলাম, মোঃ মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন, মোঃ মাসুদুর রহমান, মোঃ মাসুদ আলম সহ আরো অনেকে। অনুষ্ঠানে এই সময় উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ শফি উদ্দিন, জহিরুল ইসলাম ভূট্টো, মনির হোসেন, মোঃ হাবিবুল হক মামুন, মোঃ আব্দুল আজিজ, মোঃ গোলাম কিবরিয়া, মোঃ সোহরাব হোসেন, মোঃ অহিদুল ইসলাম, মোঃ আবদুল্লাহ, মোঃ ফয়সাল আহমেদ সোহেল, মোঃ আব্দুল ওয়াদুদ, মোঃ জাকির হোসেন সহ আরো অনেক ।

বিজ্ঞাপন

দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত সভায় আনন্দ ঘন মুহূর্তে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকল বন্ধুদের মধ্য থেকে কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে মোঃ নাসির উদ্দিন , সিনিয়র সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান খান, সাধারণ সম্পাদক মোঃ রাসেদ সরকার , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল মামুন সরকার, সাংগঠনিক সম্পাদক এড. ইসমাইল হোসেন এবং অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম শিপুকে নিয়ে একটি কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করা হয়।

উক্ত সভায় নব নির্বাচিত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি করার জন্য আহবান জানানো হয়েছে। “জাগ্রত’৯৬, মতলব উত্তর” চাঁদপুরের বন্ধু সংগঠন আগামীতে আরো বেগবান ও গতিশীল করার লক্ষে গঠনতন্ত্র চূড়ান্তকরণ এবং সংগঠনের কার্যনির্বাহী কমিটির পূর্ণাঙ্গ একটি কমিটি ঘোষণা করার নির্দশনা রয়েছে।
উক্ত সভার সভাপতি এডভোকেট মোঃ ইসমাইল হোসেন উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সভার মুলতবি ঘোষণা করেন।

উল্লেখ্য, জাগ্রত ‘৯৬, মতলব উত্তর এর সকলেই ১৯৯৬ সালে মতলব উত্তর উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা