শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার ২৫ শতাংশ কমানোর নির্দেশ

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ২৫, ২০২২ | ৫:৩০
Link Copied Successfully!

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসে বিদ্যুৎ ব্যবহার ২৫ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ভার্চ্যুয়াল মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসগুলোকে সভা ও অনুষ্ঠান আয়োজন করতে বলা হয়েছে। একই সঙ্গে গাড়ির জ্বালানিসংক্রান্ত ব্যবহার ২০ শতাংশ কমাতে বলা হয়েছে। প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণ করতে হবে। গতকাল রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষা অধিদপ্তর বলছে, সভা অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ২৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহার কমাতে হবে এবং নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধান তা নিশ্চিত করবেন। গাড়ির জ্বালানির মাসিক প্রাপ্যতা বিদ্যমান সিলিং থেকে ২০ শতাংশ হ্রাস করতে হবে। প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণ করতে হবে। যেসব সভা ও অনুষ্ঠান অনলাইনে বা ভার্চ্যুয়ালি করা সম্ভব, সেসব সভা ও অনুষ্ঠানে সশরীর আয়োজন পরিহার করতে হবে। এসব নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার সঠিকভাবে করা হচ্ছে কি না, তা তদারকের জন্য প্রতি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে দল গঠন করতে বলেছে অধিদপ্তর।

এ ছাড়া এসব নির্দেশনা অনুযায়ী, এ অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার সঠিকভাবে করা হচ্ছে কি না, তা তদারক করে একটি সাশ্রয়ী প্রতিবেদন প্রতি মাসের ৩ তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন উইংয়ে পাঠাতে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের বলা হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: প্রথম আলো
H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ