দ্বিতীয়বারে মরিনিওর রোমাতেই যোগ দেওয়ার প্রস্তাবে রাজি হয়ে গেছেন পাওলো দিবালা

মরিনিওকেই ‘হ্যাঁ’ বলে দিলেন দিবালা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ১৮, ২০২২ | ৫:৩৫
Link Copied Successfully!

শেষ পর্যন্ত জোসে মরিনিও দ্বিতীয়বারের চেষ্টায় সফল হলেন! প্রথমবারে তাঁর প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিলেও দ্বিতীয়বারে মরিনিওর রোমাতেই যোগ দেওয়ার প্রস্তাবে রাজি হয়ে গেছেন পাওলো দিবালা। ইতালিয়ান নির্ভরযোগ্য দুই সাংবাদিক ফাব্রিজিও রোমানো ও জিয়ানলুকা দি মারজিও জানিয়ে দিয়েছেন, দিবালার রোমায় যাওয়া নিশ্চিত হয়ে গেছে। এখন শুধু চুক্তির কাগজপত্র গোছানো, চুক্তিতে সই করার আনুষ্ঠানিকতা বাকি।

জুভেন্টাসের সঙ্গে চুক্তি শেষে ‘ফ্রি এজেন্ট’ হয়ে যাওয়া দিবালার সঙ্গে রোমার চুক্তি হতে যাচ্ছে তিন বছরের। বছরে বোনাসসহ সব মিলিয়ে ৬০ লাখ ইউরো বেতন পাবেন ২৮ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড।

আর্জেন্টিনার জন্যও স্বস্তির ব্যাপার এই, বিশ্বকাপের বছরে দিবালা এখন বুঝি একটু নির্ভার হয়েই থাকতে পারছেন। জুভেন্টাসের সঙ্গে চুক্তি শেষে দিবালার ভবিষ্যৎ ক্লাব কী হতে পারে, এ নিয়েই যে শঙ্কা জেগেছিল! ইন্টার মিলানের সঙ্গে তাঁর নাম জড়িয়ে গুঞ্জনই সবচেয়ে বেশি ছড়িয়েছে, কিন্তু সেখানে বেতন-বোনাসের প্রস্তাবে প্রথমে সন্তুষ্ট ছিলেন না দিবালা। কিন্তু দিবালার সঙ্গে বেতন নিয়ে আলোচনার মধ্যেই চেলসি থেকে রোমেলু লুকাকুকে ধারে নিয়ে যায় ইন্টার। তাতে দিবালার ইন্টারে যাওয়া জটিল হয়ে পড়ে।

বিজ্ঞাপন

এর মধ্যে এসি মিলানেরও দিবালার প্রতি আগ্রহের কথা শোনা যায়। তখনই প্রথমবার দিবালার প্রতি আগ্রহ দেখান রোমা কোচ মরিনিও-ও। কিন্তু সে সময়ে ইউরোপের বড় ক্লাবগুলোতে তাঁর প্রতি আগ্রহ অনেক বেশি থাকবে ভেবেই হয়তো, রোমার প্রস্তাব ফিরিয়ে দেন দিবালা। মূলত ইন্টারের অপেক্ষার পাশাপাশি বাজার দেখতে চেয়েছিলেন তিনি।

কিন্তু গত কয়েক বছরে মাঠের প্রতিপক্ষের চেয়েও বেশি চোটের সঙ্গে লড়তে হওয়া দিবালার ব্যাপারে আগ্রহী ক্লাব আসলে তেমন বেশি ছিল না। গত কিছুদিনে নাপোলিও অবশ্য দিবালার প্রতি হাত বাড়িয়েছিল, কিন্তু তাদের প্রকল্পে খুব একটা আস্থা পাননি দিবালা।

এদিকে ইন্টারে যাওয়াও যখন অনিশ্চিত হয়ে পড়ল তাঁর, আরেকবার হাত বাড়ায় রোমা। জোসে মরিনিওর সেখানে থাকাও রোমার বড় শক্তি ছিল। শেষ পর্যন্ত মরিনিওর সঙ্গে আলাপই দিবালাকে রোমায় যেতে আগ্রহী করেছে। ফাব্রিজিও রোমানো জানাচ্ছেন, মরিনিও-ই চুক্তির আলোচনায় ‘সবচেয়ে বড় প্রভাবক’ ছিলেন। তিনিই নিজের কৌশল ব্যাখ্যা করেছেন, যে কৌশলে দিবালাই হবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

এমনই যে, এখন ইন্টারের প্রস্তাবিত বেতনের চেয়েও কম বেতনে রোমায় যাচ্ছেন দিবালা। ইন্টার তাঁকে প্রথম প্রস্তাবে বছরে ৬০ লাখের পাশাপাশি পারফরম্যান্সের শর্ত পূরণ সাপেক্ষ বোনাসের প্রস্তাব দিয়েছিল। রোমায় দিবালা সব মিলিয়েই পাবেন ৬০ লাখ।

তবে দিবালার ক্লাব নির্ধারিত হওয়ায় আর্জেন্টাইনরাও খুশি হবে। দুদিন আগেই আর্জেন্টাইন সংবাদমাধ্যমে খবর এসেছিল, বিশ্বকাপের বছরে দিবালার ক্লাব ঠিক হওয়া নিয়ে এত দেরি হওয়ায় কিছুটা উদ্বিগ্ন লিওনেল স্কালোনিসহ আর্জেন্টিনার কোচিং স্টাফ। রোমা কোচ মরিনিওর অধীন এর আগে দিয়েগো মিলিতো, আনহেল দি মারিয়াদের মতো আর্জেন্টাইন খেলোয়াড়দের সাফল্যও দিবালার রোমায় যাওয়ার ব্যাপারে আর্জেন্টাইনদের রোমাঞ্চিত করারই কথা!

সূত্র:প্রথম আলো
N/N

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা