সারা দিন ইলিশ শিকার, ভাগে মিলল ৫০ টাকা করে

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ৭, ২০২২ | ৯:৪৩
Link Copied Successfully!

চলতি বর্ষার মৌসুমেও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে মিলছে না ইলিশ। সারা দিন মাছ শিকার করে সন্ধ্যায় ৫০ টাকা করে ভাগে পেয়েছেন কয়েকজন জেলে। নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় কুরবানি ঈদ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তারা।

একদিকে ঈদে পশু কুরবান অন্যদিকে ঈদের দিন সেমাই, নুডুলস, চাল, মসল্লা ক্রয় ও পরিবারের ছোট-ছোট শিশুদের নতুন পোশাক কিনে দেওয়াও অনিশ্চিত হয়ে পরেছে তাদের। জেলেদের দাবি এ বছর ইলিশ মৌসুমে ভালো মাছ শিকার করতে না পেয়ে তারা অনেক কষ্টে রয়েছে।
ভোলা জেলা মৎস্য অধিদপ্তরের তথ্যমতে, ভোলার সাত উপজেলা প্রায় দেড় লাখ জেলের সরকারিভাবে নিবন্ধন রয়েছে। কিন্তু বেসরকারি হিসেবে জেলের সংখ্যা প্রায় আড়াই লাখ। এদের মধ্যে আবার সরকারি নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত জেলেদের মধ্যে প্রায় ৫০-৬০ ভাগ জেলে সরকারি বরাদ্দের চাল পান।

ভোলা সদর উপজেলার বিভিন্ন মৎস্য ঘাটে সরেজমিন দেখা গেছে, আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে অনেক জেলে তাদের পরিবারের সদস্যদের নিয়ে নদীতে ইলিশ শিকার করতে নেমে পরেছেন। কাক ডাকা ভোর থেকে মধ্য রাত পর্যন্ত মেঘনা ও তেতুলিয়া নদীতে জাল ফেলে তীরে ফিরছেন হতাশা নিয়ে। আর তাদের জালে যে মাছ উঠে আসছে তা দিয়ে ঠিকমতো তেলের খরচ দিয়ে চাল ক্রয় করার টাকাও থাকেনা।

বিজ্ঞাপন

সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকার জেলে মো. কবীর মাঝি ও একরাম মাঝি জানান, ভোর রাত থেকে বিকাল পর্যন্ত তারাসহ ৮ জন মাঝি মাছ শিকারের নদীতে নেমেছেন। কিন্তু তাদের জালে দুইটি ৭শ গ্রাম ওজনের ও চারটি ছোট সাইজের ইলিশ উঠেছে। তা ঘাটে নিয়ে মাত্র ১ হাজার ৬শ টাকা বিক্রি করেছেন। পরে তেলের দোকানে ১ হাজার ২শ টাকা পরিশোধ করেছেন। আর বাকি ৪শ টাকা ৮ জন ৫০ টাকা করে নিয়েছেন।

সূত্র: যুগান্তর
H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ