মতলব দক্ষিণ উপজেলার ঘটনা

স্বামীর লাশের সাথে আসেনি স্ত্রী, ৭০ দিন পর কবর থেকে লাশ উত্তোলণ

Reporter
সুমন আহমেদ, মতলব উত্তর
আপডেটঃ জুলাই ২, ২০২২ | ৪:২৮
Link Copied Successfully!
৭০ দিন পর কবর থেকে মজিবুর রহমানের লাশ উত্তোলণ -- পপুলার বিডিনিউজ

মতলব দক্ষিণ উপজেলায় আদালতের নির্দেশে ২ মাস ১০ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করেছে প্রশাসন। উপজেলার ঘোনা গ্রামের হাজী বাড়ির কবরস্থান থেকে মুন্সিগঞ্জ বিজ্ঞ সিনিয়র আদালতের নির্দেশক্রমে, একজন নির্বাহী ম্যাজিস্টেট, মুন্সিগঞ্জ সদর থানা ও মতলব দক্ষিণ থানা পুলিশের উপস্থিত এ লাশ উত্তোলণ করা হয়।

মতলব দক্ষিণ উপজেলার ঘোনা গ্রামের খলিলুর রহমানর ছেলে মজিবুর রহমান রহমান মুন্সিগঞ্জের সিপাইপাড়া মদিনা প্লাজায় রেস্টুরেন্টের ব্যবসা করতো। ১০ বছর আগে মুন্সিগঞ্জের বল্লোল এলাকায় রিনা বেগম নামে এক নারীকে বিয়ে করে। বিবাহের পর থেকে মজিবুর রহমানকে পরিবারের সাথে যোগাযোগ করতে দিতেন না স্ত্রী।

২২ এপ্রিল মজিবুর বিদুৎপৃষ্ট হয়ে মারা যান বলে লাশ মতলবে পাঠানো হয়। মজিবুর রহমানের পরিবার তা বিশ্বাস করে লাশ দাফন করেন।

বিজ্ঞাপন

কিন্তু লাশের সাথে মুজিবুরের স্ত্রী না আসায় জনমনে সন্দেহ সৃষ্টি হয়। পরে মজিবুরের বাবা খলিলুর রহমান বাদী হয়ে রিনা বেগম, রেস্টুরেন্টের কর্মচারী শাওন সহ আরো অজ্ঞাত ৬ জনকে আসামী করে মুন্সিগঞ্জ বিজ্ঞ সিনিয়র আদালতে একটি মামলা দায়ের করে। সেই মামলার সূত্র ধরে শনিবার সকালে মজিবুরের লাশ কবর থেকে উত্তোনল করা হয়ে।

নির্বাহী ম্যাজিস্টেট ও মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার ভূমি সেটু কুমার বড়ুয়া বলেন, মুন্সিগঞ্জ বিজ্ঞ সিনিয়র আদালত ও চাঁদপুরের সিনিয়র ম্যাজিস্টেটের নির্দেশ ক্রমে মজিবুরের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে পুনরায় এখানে আবার দাফন করা হবে।

মজিবুরের বোন খাদিজা আক্তার বলেন, ভাইকে ভাবী তার লোকজন নিয়া মেরেছে। তারা মৃত্যুর খবর পর্যন্ত দেয়নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে মামলার বাদী খলিলুর রহমান ছেলের সম্পত্তি আত্মসাৎ করার জন্য রিনা বেগম, শাওন ও আরো কয়েকজন মিলে পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করেছে। হত্যা কারীদের দৃষ্টান্তমূলক বিচার এবং ফাঁসি চান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা