ফরিগঞ্জ উপজেলার ঘটনা

দুই স্বামীর সংসার ভেঙে ভাগিনার বাড়ীতে গিয়ে মামীর অনশন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৯, ২০২২ | ৬:১৭
Link Copied Successfully!
বেপারী বাড়ির আনোয়ার হোসেন মানিকের ঘরের সামনে স্ত্রীর অধিকারের দাবিতে অনশন -- পপুলার বিডিনিউজ

ফরিদগঞ্জ উপজেলার ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাওয়াকান্ধি গ্রামের বেপারী বাড়ির আনোয়ার হোসেন মানিকের ঘরের সামনে স্ত্রীর অধিকারের দাবিতে অনশন করছে তার মামী। সে ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চরমথুরা গ্রামের দেওয়ান বাড়ির মেয়ে সীমা আক্তার।

অনশনকালে সীমা আক্তার বলেন, আনোয়ার হোসেন মানিকের আপন মামা বিল্লাল হোসেনের সাথে ২০০৯ সালে তার বিয়ে হয়। তারপর মানিক বিভিন্ন ভাবে তার ছবি তুলে হয়রানি করে। একপযায়ে মানিকের তার সাথে সম্পর্ক করতে বাধ্য করে। এই সম্পর্ককে কেন্দ্র করে তাদের ৭ বছরের সংসার ভেঙ্গে যায়।

তিনি আরো জানান, মানিক বিয়ে করার কথা থাকলেও সে বিদেশি গিয়ে চারবছরেও ফিরে আসেনি। তারপর তার ফ্যামিলির চাপের কারণে দ্বিতীয় বিয়ে হয় রামপুর গ্রামের ঢাকায় বাসিন্দা এনামুল হকের সাথে। সেখানেও বিভিন্ন কায়দায় আনোয়ার হোসেন মানিক দ্বিতীয় স্বামীর কাছে যোগাযোগ করেন। সেই অযুহাতে দ্বিতীয় সংসারও ভেঙ্গে যায়। তারপরে মানিক বিদেশ থাকা অবস্হায় মোবাইল ফোনে বিয়ে হয়। কিন্তু এখন সে স্বামীর অধিকার দিচ্ছে না। বহু অপেক্ষা করেও অধিকার না পাওয়ায় স্ত্রীর অধিকার দাবিতে অনশন করেন সীমা।

বিজ্ঞাপন

জানতে চাইলে আনোয়ার হোসেন এই বিষয় কথা কোন কথা বলতে রাজি হয়নি।

১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন ভুঁইয়া বলেন, বিষয়টি জেনেছি।

ফরিদগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা প্রদীপ মন্ডল জানা, সীমা আক্তার ৯৯৯ কল করেছে। তাদের একটা মামলাও চলমান রয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন ভুঁইয়াকে সমাধানের লক্ষে দায়িত্ব দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা