হাজীগঞ্জে যানজট নিরসনে হকার পুনর্বাসন করা হবে

তোফায়েল আহম্মেদ
তোফায়েল আহমেদ চাঁদপুর
আপডেটঃ জুন ২৮, ২০২২ | ১:৫২
Link Copied Successfully!
হাজীগঞ্জ উপজেলা আইন শৃংখলা সভা -- পপুলার বিডিনিউজ

হাজীগঞ্জ উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মানব প্রচার প্রতিরোধ সংক্রান্ত ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় যানজট নিরসনে হকারদের পুনর্বাসন, অবৈধ সিএনজি চালিত অটোরিকশা প্রতিরোধ করা ও ফুটওভার ব্রীজ নির্মানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

২৮ জুন মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে সভার সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন মিলী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, ট্রাফিক সার্জেন্ট কবির হোসেন, ইউপি চেয়ারম্যান আবদুল হাদী, মিজানুর রহমান মিলন, গোলাম মোস্তফা স্বপন, কাজী নুরুর রহমান বেলাল, ইউছুপ প্রধানীয়া সুমন, গিয়াস উদ্দিন বাচ্চু প্রমুখ।

ওইসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জাকির হোসাইন, অধ্যক্ষ আবু সাইদসহ প্রসাশনের অন্যান্যের কর্মকর্তাবৃন্দ।
সভায় আইন শৃংখলা পরিস্থিতি ও কোরবানি ঈদকে সামনে রেখে আইন শৃংখলা নিয়ে আলোচনা হয়। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা