মতলব উত্তরে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান উদযাপন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৫, ২০২২ | ৯:১৭
Link Copied Successfully!

মতলব উত্তরে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। শনিবার সকাল ১১.২০ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। অনুষ্ঠানটি বিটিভি ও বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচার হয়েছে। যানবাহন চলাচলের জন্য বহুল প্রত্যাশিত পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মার মাওয়া প্রান্তে বেলা ১২টার দিকে উদ্বোধনী ফলক ও মু্রাল-১ উন্মোচনের পর আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে স্মারক ডাকটিকিট, সু্যভেনির শিট, উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহরও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে মতলব উত্তর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সকলে সরাসরি উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম লস্কর, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল খান পাপ্পু, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, সমাজসেবা কর্মকর্তা মো. আনিছুর রহমান তপু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নুরুন্নবী, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লা দর্জি’সহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা কর্মচারী ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা