মতলব উত্তরে মাদকদ্রব্য রোধকল্পে কর্মশালা

Reporter
সুমন আহমেদ , মতলব উত্তর
আপডেটঃ জুন ২২, ২০২২ | ৭:১৪
Link Copied Successfully!
মতলব উত্তরে মাদকদ্রব্য রোধকল্পে কর্মশালা -- পপুলার বিডিনিউজ

মতলব উত্তর উপজেলায় মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অডিটোরিয়াম এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন -উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, সহকারী কমিশনার ভূমি ও ছেংগারচর পৌরসভার প্রশাসক হেদায়েত উল্লাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচাল চাঁদপুর জেলা শাখার কর্মকর্তা ইমদাদুল হক,মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সুলতানাবাদ ইউপির চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, মাদক শতভাগ নির্মুল করা সম্ভব না, কারন মাদক দিয়ে ঔষধ তেরি হয়। মাদকের যাতে অব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মাকক সেবনের কুফল সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং আইন প্রয়োগ করতে হবে। মাদক সেবনকারী চিহ্নিত করে তাকে সামাজিকভাবে বুঝিয়ে অথবা চাপ প্রয়োগ করে ফেরাতে হবে। তাছাড়া তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

তারা আরো বলেন, দেশের প্রচলিত আইনের ফাঁক ফোকরে তারা ছাড় পেয়ে যাওয়ার কারনে তারা এ নেশা থেকে ফিরে আসেনা। যারা মাদক ব্যবসায়ী তারা থাকে ধরাছোঁয়ার বাইরে। অধিক লাভের আশায় ঝুঁকি নিয়ে জড়িত থাকতে চায় তারা। ক্ষুদ্র ব্যবসায়ী আর সেবনকারীরা ধরা পড়ে আইনের হাতে। জেল থেকে ছাড়া পেয়ে অর্থের অভাবে আবার জরিয়ে পরে তার।

মাদকের কুফল সম্পর্কে গণসচেতনতা, মসজিদে বয়ান, ধর্মীয় অনুভূতি, সামাজিক চাপ, রাস্ট্রীয় আইন,ক্রীড়া ও সাংস্কৃতিকের মাধ্যমে মাদকের অপব্যবহার রোধ করা সম্ভব বলে মনে করেন বক্তারা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ